এক্সপ্লোর

Kasba Kidnap: পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, গ্রেফতার ৭

Kasba: অভিযোগ, গতকাল কসবার (Kasba) অ্যাক্রোপলিস মলের (Accropolice Mall) কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে বারাসতের ইটভাটা মালিককে গাড়ি করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী।

কলকাতা, কসবায় অপহরণ: সিন্ডিকেট-বিবাদে বাঁশদ্রোণীতে দুই প্রোমোটারের গুলিবিদ্ধ হওয়ার রেশ মেলাতে না মেলাতেই এবার ভরদুপুরে কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে বারাসাতের ইটভাটা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল। পুলিশ (Police) পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে (Businessman) অপহরণের অভিযোগ। কয়েকঘণ্টার মধ্যে টালিগঞ্জ (Tollygunj) থেকে উদ্ধার করা হয় তাঁকে। ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গতকাল কসবার (Kasba) অ্যাক্রোপলিস মলের (Accropolice Mall) কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে বারাসতের ইটভাটা মালিককে গাড়ি করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 

লালবাজারে (Laalbazar) বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)। কিছুক্ষণের মধ্যেই কসবা থানায় পৌঁছে যান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। আশপাশের থানাগুলিকে সতর্ক করে ব্যবসায়ী উদ্ধারে নামে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে গাড়ি মালিকের সন্ধান মেলে। সেই সূত্র ধরে রাতে টালিগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

পরিবারের দাবি, পুলিশের বোর্ড লাগানো গাড়িতে করে ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় ১০-১২ জন দুষ্কৃতী। পরিবারের কাছে দেড়কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি কসবা থানায় জানানোর পর চাঞ্চল্য ছড়ায়।  

ইএমআই দিতে না পারায় খুন: বাইকের ইএমআই দিতে না পারায় নৈহাটিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শো রুম কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃতের নাম সাদ্দাম হোসেন। খুনের অভিযোগ দায়ের। শো রুমের মালিক-সহ গ্রেফতার ৩। পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে ওই শো রুম থেকে ঋণ নিয়ে নতুন বাইক কেনেন সাদ্দাম।

অভিযোগ, প্রথম কিস্তির ৪৫ হাজার টাকার চেক বাউন্স করায় মঙ্গলবার যুবককে ডেকে পাঠায় শো রুম কর্তৃপক্ষ। পরিবারের দাবি, ওই শো রুম থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঋণ শোধ নিয়ে বিবাদের জেরেই খুন, অভিযোগ পরিবারের। শো রুম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

অজ্ঞাতপরিচয় মহিলাকে গলার নলি কেটে খুন: হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলাকে গলার নলি কেটে খুন। ঘটনাটি ঘটেছে বাঁশখানা জালপাই গ্রামে। গতকাল রাতে ওই মহিলার রক্তাক্ত দেহ রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী। মহিলার পরিচয় জানতে আশপাশের থানাগুলিতে খোঁজ নেওয়া হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget