এক্সপ্লোর

Kerosine Price: কেরোসিনের দামেও সেঞ্চুরি পার! হেঁশেল চালাতে নাজেহাল অবস্থা

ডিজেলকে টপকে কেরোসিনের দাম এখন প্রায় পেট্রলের সমান সমান। রান্নার গ্যাসের অগ্নিমূল্যের সঙ্গে যুঝে উঠতে না পেরে, যাঁরা আবার কেরোসিন আর স্টোভে ফিরেছিলেন, তাঁরা এখন উভয় সঙ্কটে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: হাজার পার করেছে রান্নার গ্যাস। এবার গরিব, নিম্নবিত্ত, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে কলকাতায় কেরোসিনের (Kerosine) দামেও সেঞ্চুরি পার! হেঁশেল চালাতে গিয়ে বিপাকে অসংখ্য পরিবার। শেষ পর্যন্ত কী কয়লা আর ঘুঁটের উনুনে ফিরতে হবে খেটে খাওয়া সাধারণ মানুষকে? উঠছে প্রশ্ন।

দামের আগুনে পুড়ছে পেট্রল! অগ্নিমূল্য ডিজেল। ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হাজার টাকা ছাড়িয়েছে অনেকদিন। তার সঙ্গে রয়েছে লাগাতার মূল্যবৃদ্ধির দুর্ভোগ। সংসার চালাতে সাধারণ নিম্নবিত্ত মানুষের যখন হাঁসফাঁস অবস্থা তখন কলকাতায় গরিবের কেরোসিনের দামও লিটারে সেঞ্চুরি পার করে ফেলেছে! সরকারি পরিসংখ্যানই বলছে, গত ৭ মাসে কেরোসিনের দাম লিটারে ৫৩ টাকার বেশি বেড়েছে। অর্থাৎ, জানুয়ারির দামের তুলনায় এখনকার দাম দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি! 

ডিজেলকে টপকে কেরোসিনের দাম এখন প্রায় পেট্রলের সমান সমান। রান্নার গ্যাসের অগ্নিমূল্যের সঙ্গে যুঝে উঠতে না পেরে, যাঁরা আবার কেরোসিন আর স্টোভে ফিরেছিলেন, তাঁরা এখন উভয় সঙ্কটে। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারিতে কলকাতায় এক লিটার কেরোসিনের জন্য গ্রাহকদের গুনতে হত ৪৮ টাকা ৫৫ পয়সা। সাত মাসে তা বাড়তে বাড়তে, এখন শহরে লিটার প্রতি কেরোসিনের দাম প্রায় ১০২ টাকা। এই পরিস্থিতিতে গরিব, নিম্নবিত্ত ও সাধারণ মানুষরাও যে আর কেরোসিন কিনে উঠতে পারছেন না, ডিলার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের কথায় তা স্পষ্ট। 

ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্তের কথায়, আমরা আর এখন আগের মতো কেরোসিন তেল তুলি না। কারণ লোকে কিনতে পারছে না। আগে ১৫ ব্যারেল লাগত। এখন ৩-৪ ব্যারেল লাগছে। এই দামের জন্য আমাদের ডিলাররা রোজগার হারাচ্ছে।

কেরোসিন গ্রামবাংলার  গরিব পরিবারগুলির কাছে অন্যতম বড় ভরসা। দামের নিরিখে এবার কি তা পেট্রলকেও ছাপিয়ে যাবে?  কেরোসিন দুর্মূল্য হওয়ায় শেষ পর্যন্ত কি কয়লা আর ঘুটের উনুনে ফিরতে হবে? 

অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলছেন, কেরোসিন সব চেয়ে গরিবরা ব্যবহার করেন। এই দামে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গরিবরাই। তাঁরা গ্যাসও কিনতে পারছেন না।  এখন মানুষ বাধ্য হবে কাঠ দিয়ে রান্না করতে। পেট্রলের দামের ওপর কোম্পানির মুনাফা থাকে। রাজ্য ও কেন্দ্রের কর থাকে। কোম্পানির সেখানে পিডিএস-এর কেরোসিন, যাতে ট্যাক্স নেই, তার দাম কীভাবে এমন হয়, তা হিসেবে আসছে না। সব মিলিয়ে জ্বালানির জ্বালায় জেরবার সাধারণ মানুষ। সুরাহার কোনও লক্ষণ নেই। 

সেরা শিরোনাম

Kalyan Banerjee: পদ হারাবেন ২০ তৃণমূলত্যাগী সাংসদ ? 'সংসদ দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা...', কাদের হুঁশিয়ারি কল্যাণের ?
পদ হারাবেন ২০ তৃণমূলত্যাগী সাংসদ ? 'সংসদ দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা...', কাদের হুঁশিয়ারি কল্যাণের ?
SC On EC: SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Tarapith Temple: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের
Kolkata Accident: বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না ছেলের, বাইকে লরির ধাক্কা, এক লহমায় সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনা ভিআইপি রোডে, উত্তপ্ত কেষ্টপুর
বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না ছেলের, বাইকে লরির ধাক্কা, এক লহমায় সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনা ভিআইপি রোডে, উত্তপ্ত কেষ্টপুর

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget