এক্সপ্লোর

Ketugram Incident: কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের

Ketugram News: বিস্ফোরণস্থলে সুতলি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, ছড়িয়ে রয়েছে সেগুলি। এর থেকে অনুমান, প্রচুর পরিমাণে বোমা ছিল। এইসব সুতলি বোমা বাঁধার কাজেই লাগত বলে অনুমান পুলিশের।

রানা দাস, কেতুগ্রাম : কল্যাণীর রেশ কাটতে না কাটতেই কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় বাড়ির ছাদ, ভেঙে পড়ে দেওয়াল। বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যেতে পারে ফরেন্সিক দল। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে প্রচুর বোমা বা বিস্ফোরক মজুত ছিল। প্রশ্ন উঠছে, কে বা কারা, এখানে বোমা বা বিস্ফোরক মজুত করেছিল? খতিয়ে দেখছে কেতুগ্রাম থানার পুলিশ। 

শুধু দেওয়াল ভেঙে পড়েছে তা নয়। সেখান থেকে ইট খুলে কয়েক ফুট দূরে গিয়ে পড়েছে। পিলারের অংশ কয়েক ফুট দূরে এসে পড়ে রয়েছে। দূর থেকে দেখে মনে হবে যেন শোলার টুকরো পড়ে আছে। স্থানীয়রা বলছেন, বাড়ি ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে, অনুভব করেছেন তাঁরা। হঠাৎ করেই এই বিস্ফোরণ হয়েছে। রাস্তা জুড়ে পড়ে রয়েছে দেওয়ালের অংশ, ইট, পিলারের অংশ। কংক্রিটের ছাদ সম্পূর্ণ ধসে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল। গতকালে ঘটনা, অথচ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বারুদের গন্ধ।

বিস্ফোরণস্থলে সুতলি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, ছড়িয়ে রয়েছে সেগুলি। এর থেকে অনুমান, প্রচুর পরিমাণে বোমা ছিল। এইসব সুতলি বোমা বাঁধার কাজেই লাগত বলে অনুমান পুলিশের। বিস্ফোরণস্থল দেখে বোঝা যাচ্ছে পরিত্যক্ত্য বাড়ির এক, একটা ইট খুলে বেরিয়ে এসে কয়েক ফুটে দূরে গিয়ে পড়েছে। সারা রাস্তা জুড়ে জড়িয়ে রয়েছে বাড়ির ইট, ছাদ, দেওয়ালের অংশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। কীভাবে এত বড় বিস্ফোরণ হল সেটাই জানার চেষ্টা চলছে। কত পরিমাণ বিস্ফোরক মজুত ছিল তা জানতেই ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করতে যাবে কেতুগ্রামের ওই ঘটনাস্থলে। 

কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ 

নদিয়ার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় ধৃতের বাড়ির ছাদে মিলেছে বাজি এবং আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাজির মশলা উদ্ধার করেছে কল্যাণী থানার পুলিশ। কল্যাণীর এই এলাকায় আরও অনেক জায়গায় বাজি তৈরি হত বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণস্থল থেকে রানাঘাট পুলিশ জেলার সুপারের অফিসের দূরত্ব মেরেকেটে এক কিলোমিটার। প্রশ্ন উঠছে, এরকম জনবহুল জায়গায় বেআইনি বাজির কারখানা এতদিন চলছিল কীভাবে? কোথায় ছিল পুলিশের নজরদারি? 

আরও পড়ুন- নিউটাউনে নিরাপত্তা সেই ঢিলেঢালাই, বড় রাস্তায় নাকা চেকিং, উল্টোদিকের 'ঘটনাস্থল' রয়েছে অন্ধকারেই 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget