এক্সপ্লোর

Kolkata Kidnapping : খাস কলকাতায় হাইসিকিওরিটি জোন মোহরকুঞ্জের সামনে গলায় ব্লেড ঠেকিয়ে অপহরণের অভিযোগ

Crime News : ধাক্কা লেগে পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল ফোন (Mobile Phone)। এই অভিযোগে যুবকের গলায় ব্লেড ধরে মেরামতের জন্য টাকা দাবি। টাকা দিতে রাজি না হওয়ায় ভিন রাজ্যের যুবককেক অপহরণ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : খাস কলকাতায় ভিন রাজ্যের যুবককে গলায় ব্লেড ঠেকিয়ে অপহরণের অভিযোগ (Kidnapping Allegation)। অনলাইনে টাকা নিয়ে ছাড়া হয়েছে ছেলেকে, দাবি পরিবারের। একবালপুর থেকে ধৃত ২।

ধাক্কা লেগে পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল ফোন (Mobile Phone)। এই অভিযোগে যুবকের গলায় ব্লেড ধরে মেরামতের জন্য টাকা দাবি। টাকা দিতে রাজি না হওয়ায় ভিন রাজ্যের যুবককেক অপহরণ। খাস কলকাতার (Kolkata) বুকে উঠল এমন চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনাটি ঘটেছে, হাইসিকিওরিটি জোন মোহরকুঞ্জের সামনে।

পুলিশ (Police) সূত্রে খবর, ধানবাদ থেকে চিকিৎসার কারণে সপরিবারে শহরে এসেছেন এক যুবক। গত ১৩ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে ভিক্টোরিয়ায় ঘুরতে যান। দুপুর সাড়ে ৩ টে নাগাদ, মোহরকুঞ্জের সামনে একা ঘুরছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সেই সময় এক যুবক তাঁকে ধাক্কা মারার অছিলায় নিজের মোবাইল ফোন মাটিতে ফেলে দেয়। অভিযোগ এরপর গলায় ব্লেড ঠেকিয়ে ফোন সারানোর টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ভিন রাজ্যের ওই যুবককে ২ যুবক গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। 

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, একবালপুরে অপহৃত যুবককে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের দাবি, অনলাইনে সাড়ে ৫ হাজার টাকা দেওয়ার পর যুবককে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। এরপর হেস্টিংস থানায় (Hestings Police Station) অভিযোগ জানায় যুবকের পরিবার। তদন্তে নেমে শুক্রবার রাতে একবালপুর থেকে ফায়জান নামে এক দুষ্কৃতী ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পরে তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।

                                                                                                         

আরও পড়ুন- আধারের বায়োমেট্রিক ক্লোন করে জালিয়াতির জাল ! ওটিপি ছাড়াই ব্যাঙ্ক প্রতারণার নতুন কায়দা থেকে বাঁচবেন কীভাবে ?

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Dev and Suvendu Adhikari: ঘাটালের সাংসদের গণেশ পুজোর আমন্ত্রণে সাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও
ঘাটালের সাংসদের গণেশ পুজোর আমন্ত্রণে সাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও
CJP: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ককরোচ জনতা পার্টির নেতা, কী কথা হল ? পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ককরোচ জনতা পার্টির নেতা, কী কথা হল ? পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal Live News Update: সাংসদ দেবের বাড়ির গণেশ পুজোয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সাংসদ দেবের বাড়ির গণেশ পুজোয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
TMC News: বিপাকে 'ঋতব্রত-তৃণমূল'-এর ১০ বিধায়ক ! নোটিস জারি বিধানসভার সচিবালয়ের, কারণ কী ?
বিপাকে 'ঋতব্রত-তৃণমূল'-এর ১০ বিধায়ক ! নোটিস জারি বিধানসভার সচিবালয়ের, কারণ কী ?

ভিডিও

NRS Hospital News | অবিলম্বে ছাত্রভোটের দাবিতে NRS হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ
Fake Doctors : বিহারের ভুয়ো নথি দিয়ে এরাজ্যে লাইসেন্স, ৫ ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল
Jagadish Basunia | সিতাইয়ে বাড়ি ফেরার পথে ফের বিক্ষোভের মুখে তৃণমূলত্যাগী NCPI সাংসদ
BJP Government : 'উনি ভাঙা ঢোল, যেভাবে বাজায় সেভাবেই উনি বেজেছেন'। বললেন শাখারভ সরকার।
BJP News: '১০ হাজার টাকা দিয়ে নমিনেশন করেছে, এই টাকাটা বাঁচাতে পারবেন না', কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget