এক্সপ্লোর

Aadhar Clone Fraud : আধারের বায়োমেট্রিক ক্লোন করে জালিয়াতির জাল ! ওটিপি ছাড়াই ব্যাঙ্ক প্রতারণার নতুন কায়দা থেকে বাঁচবেন কীভাবে ?

Police জানাচ্ছে, প্রতারণার শিকার হলে, সঙ্গে সঙ্গে কাছাকাছির এটিএমে গিয়ে অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট নিয়ে রাখতে হবে, যাতে প্রমাণ করা যায়, ওই টাকা গ্রাহক তোলেননি। ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে ব্যাঙ্কে ও পুলিশে।

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : আধারের বায়োমেট্রিক ক্লোন (Biometric Fraud) করে জালিয়াতির জাল ! ওটিপি ছাড়াই ব্যাঙ্ক প্রতারণার নতুন কায়দা। গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা ! আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে প্রতারণার অভিযোগ (Fraud)। কলকাতা থেকে জেলা, প্রতারণার শিকার বহু গ্রাহক। আমজনতা থেকে সেলিব্রিটি, প্রতারকদের ফাঁদে বহু মানুষ। পুলিশের কাছে জমা পড়ছে ভুরি ভুরি অভিযোগ। নতুন এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচবেন কীভাবে ?

আধার কার্ডের বায়োমেট্রিক লক (Biometric Lock) করে রাখার পরামর্শ পুলিশের (Police)। মোবাইলে এম-আধার (M-Aadhar) ডাউনলোড করে বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ। জালিয়াতির শিকার হলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কে জানানোর পরামর্শ পুলিশের। ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে বায়োমেট্রিক দিয়েও টাকা তোলা যায়। সেই সুবিধাকেই হাতিয়ার করে চলছে জালিয়াত-চক্র। গ্রাহকদের অজান্তেই হাতের ছাপ নকল করে তুলে নেওয়া হচ্ছে টাকা। সাইবার বিশেষজ্ঞদেরও মতামত, এম আধার অ্যাপের মাধ্যমে আধারের বায়োমেট্রিক লক করে রাখতে।

কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, অবিলম্বে বায়োমেট্রিক লক করতে হবে। প্রতারণার শিকার হলে, সঙ্গে সঙ্গে কাছাকাছির এটিএমে গিয়ে অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট নিয়ে রাখতে হবে, যাতে প্রমাণ করা যায়, ওই টাকা গ্রাহক তোলেননি। ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে ব্যাঙ্কে ও পুলিশে। KYC করার সময় আধার নম্বরের শেষ চারটি সংখ্যা বাদ দিয়ে বাকিগুলি মাস্ক করতে হবে। কোথাও পুরো নম্বর সব আধারের ফটোকপি জমা দেওয়া যাবে না। AEPS-এ টাকা না তুলতে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করার দরকার নেই।  

তবে আধার কার্ড তৈরি বা সম্পত্তি কেনাবেচার সময় প্রয়োজন হয় বায়োমেট্রিক তথ্য। কিন্তু যে তথ্য রয়েছে খোদ সরকারের কাছে, তা কী করে যাচ্ছে প্রতারকদের হাতে ? 
তাহলে কি সর্ষের মধ্যেই ভূত ? প্রশ্ন সাধারণ মানুষের।                                           

আরও পড়ুন- হাতাহাতি, লাঠিচার্জ, হকারদের সঙ্গে আরপিএফের সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া স্টেশন

 

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget