এক্সপ্লোর

Kolkata Dengue: ডেঙ্গি রুখতে রাজ্যের ভরসা এবার অ্যাপ

Dengue:পুর চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করল পুর ও নগরোন্নয়ন দফতর। বৈঠকে যোগ দিয়েছিলেন বাম পরিচালিত তাহেরপুরের পুরসভার চেয়ারম্যানও।

অর্ণব মুখোপাধ্যায়,  কলকাতা: বর্ষা আসছে। তার আগে বাড়ছে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগ। সেদিকে তাকিয়েই ডেঙ্গি রুখতে তৎপর রাজ্য সরকার (State Governmnet)। প্রশাসনিক সহায়তার জন্য রাজ্যে চালু হল নতুন একটি অ্যাপ (App)। পুর চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করল পুর ও নগরোন্নয়ন দফতর। বৈঠকে যোগ দিয়েছিলেন বাম পরিচালিত তাহেরপুরের পুরসভার চেয়ারম্যানও।

কী অ্যাপ:
ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্যে চালু হল নতুন অ্যাপ। পুর নগরোন্নয়ন দফতর ও স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি (State Urban Development Authority) উদ্যোগে, তৈরি হয়েছে এই অ্যাপ। সাধারণ মানুষের জন্য নয়, এই অ্যাপ পুরোপুরি প্রশাসনিক স্তরে সাহায্যের জন্য।

কোথায় কোথায় নজর:

  • কোন এলাকায় ডেঙ্গি পরিস্থিতি কেমন?
  • কতজন ডেঙ্গি আক্রান্ত?
  • কীভাবে চালানো হবে নজরদারি?
  • কোথাও জল জমেছে কি না সবই দেখতে পাওয়া যাবে এই অ্যাপে।
  • ডেঙ্গি মোকাবিলায় কীভাবে প্রশাসন কাজ করবে, তার সামগ্রিক নির্দেশিকাও দেওয়া থাকবে এই অ্যাপে।
  • মঙ্গলবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে, অ্যাপের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

এদিনের বৈঠকে কোন্নগরের (Konnagar) চেয়ারম্যান স্বপন দাস জানান, তাঁদের পুর এলাকায় ডেঙ্গি শনাক্তকরণ সেন্টার নেই। কলকাতা পুরসভার মতো, এমন একটি মেশিন নিজের এলাকার জন্য চান তিনি। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, 'আমি বলেছি নিজের টেকনিশিয়ান দিয়ে করলে, করুক।'

এদিনের পুর ও নগরোন্নয়ন দফতরের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রায় সবকটি পুরসভার চেয়ারম্যান (Chairman)। বৈঠকে যোগ দেন রাজ্যের একমাত্র বাম পরিচালিত পুরসভার নদিয়ার তাহেরপুরের চেয়ারম্যান। 
 
শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেই ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে। প্রতি বছরই বর্ষার সময়টা বিভিন্ন পুর এলাকায় ডেঙ্গির দাপট বাড়ে। সারাবছর ধরেই মশা তাড়াতে কাজ করে বিভিন্ন পুরসভা ও রাজ্য সরকার। সচেতনতাও ছড়ানো হয়। কিন্তু কোনওসময়েই পুরোপুরি এড়ানো যায় না ডেঙ্গির প্রকোপ। বর্ষার আগেই ডেঙ্গির আশঙ্কায় কাঁটা উত্তরবঙ্গ (North Bengal)। সম্প্রতি দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতরই জানিয়েছে, সেই জেলায় ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এক কিশোরের মৃত্যুও হয়েছে। সংক্রমণের তথ্য মিলেছে শিলিগুড়ি (Siliguri) শহর থেকেও।  একই আশঙ্কার কথা জানিয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।     

আরও পড়ুন: দশ দিন পার, এখনও নিখোঁজ মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget