এক্সপ্লোর

Amit Shah: কলকাতায় পুজো উদ্বোধনে শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন...

Amit Shah in Kolkata: কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন উপলক্ষ্যে শহরে অমিত শাহ। শাহ সফর ঘিরে কড়া নিরাপত্তা শহরে।

কলকাতা: মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Kolkata)। শাহর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহের জন্য তৈরি করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ। অভ্যর্থনা মঞ্চে অমিত শাহের পরিচিতি 'অনারেবল হোম মিনিস্টার অফ ভারত'। এদিন শহরে পুজো উদ্বোধনে এসে শাহের 'প্রার্থনা', 'বাংলা থেকে দুর্নীতি দূরে যাক..।'

কলকাতায় আর দশটা পুজোর মধ্যে বরাবরই নজর কাড়ে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো। আর এবার তাঁদের পুজোর থিম, অযোধ্যার রাম মন্দির।এবারে পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ছবির বন্যা। নজর কেড়েছে প্যান্ডেলের আলোকসজ্জাও। এদিকে বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তবে কি কলকাতায় দুর্গাপুজোয় লাগল রাজনীতির রঙ ? গুঞ্জন রাজনৈতিক মহলে। 

যদিও জল্পনা উসকে দিয়ে এদিন শহরে পুজো উদ্বোধনে এসে শাহ বলেন, 'বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দূরে যাক এই প্রার্থনা করি। সারা বিশ্বে রামমন্দিরের বার্তা এই দুর্গা পুজোর প্যান্ডেলের মাধ্যমে ছড়িয়ে যাবে।' প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা ভোটের আগে উদ্বোধন হতে পারে অযোধ্য়ার রামমন্দির। তার আগে এবারের পুজোয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বহু জায়গাতেই পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রামমন্দির। যা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে,  বাংলায় কি এবার ' রাজনীতির থিম' রামমন্দির? 

বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজোরও এবারের থিম রামমন্দির। এই ক্লাবের সভাপতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে, নিউটাউন মেলা প্রাঙ্গনের পুজো উদ্যোক্তাদেরও এবারের পছন্দের থিম ছিল রামমন্দির। তবে এবার,থিম রামমন্দিরে প্রশাসন অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ২৫ অগাস্ট আদালত থেকে মেলে অনুমতি। কিন্তু, হাতে একেবারেই সময় কম থাকায় পরিকল্পনা বদল করেন উদ্যোক্তারা।    

আরও পড়ুন, মেঘমুক্ত পরিষ্কার আকাশ, সোনা রোদ দক্ষিণ ২৪ পরগনায় 

উল্লেখ্য, ৮৮ বছরে পা দিল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। অমিত শা-র সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি এরই মধ্যে রাজ্যে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তিনিও সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন বলে জানা গিয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget