এক্সপ্লোর

Cancer: কলকাতায় বাড়ছে ফুসফুস-খাদ্যনালীর ক্যানসার, সমীক্ষার তথ্যে বাড়ছে চিন্তা

Lung Cancer: প্রতিদিন বেড়ে চলা বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, পাশ্চাত্যের অনুকরণে খাদ্যাভ্যাস। এমন নানা কারণে আধুনিকতা সর্বস্ব শহুরে জীবনে থাবা বিস্তার করছে কর্কট রোগ।

ঝিলম করঞ্জাই, কলকাতা:  কলকাতা ও শহরাঞ্চলে বসবাসকারী পুরুষদের মধ্যে ফুসফুস ক্যানসারের প্রবণতা বাড়ছে। আর শহরের মহিলাদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারের প্রবণতা। আর নারী-পুরুষ নির্বিশেষে বাড়ছে খাদ্যনালীর ক্যানসার। কলকাতার একটি হাসপাতালের গত ২৫ বছরের রোগীর তথ্য বিশ্লেষণ করে সমীক্ষায় উঠেছে এই তথ্য।

প্রতিদিন বেড়ে চলা বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, পাশ্চাত্যের অনুকরণে খাদ্যাভ্যাস। এমন নানা কারণে আধুনিকতা সর্বস্ব শহুরে জীবনে থাবা বিস্তার করছে কর্কট রোগ। চিকিৎসক, গবেষকরা বহুদিন ধরে বলে আসছেন এই কথা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চালানো সমীক্ষা রিপোর্ট বলছে , এরাজ্যে কলকাতা ও শহরতলিতে বসবাসকারী পুরুষদের মধ্যে ফুসফুস ক্যানসারের প্রবণতা বাড়ছে। আর শহরাঞ্চলের মহিলাদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারের প্রবণতা। 

কলকাতা ও শহরতলিতে খাদ্যনালীতে ক্যানসারের প্রবণতা বাড়ছে পুরুষ এবং মহিলা দুইয়েরই। সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। কলকাতার ওই হাসপাতালে ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত, ২৫ বছরে যত ক্যানসার রোগীর চিকিৎসা হয়েছে, তার তথ্য বিশ্লেষণ করে উঠে এসেছে এই তথ্য। পরিসংখ্যান বলছে, বাংলার শহরাঞ্চলে পুরুষদের মধ্যে ফুসফুস ক্যানসারের প্রবণতা ৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ।

রাজ্যের গ্রামাঞ্চলে পুরুষদের মধ্যে মুখের ক্যানসারের প্রবণতা ২৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। সমীক্ষক জ্যোতিরূপ গোস্বামী, "শহরাঞ্চলে ফুসফুস ক্যানসারের কারণ ধূমপান আর দূষণ। গ্রামাঞ্চলে সস্তায় মুখে তামাকজাত দ্রব্য ভরে রেখে নেশা।" সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে, রাজ্যের শহরাঞ্চলের মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা ১২ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছেছে। আর খাদ্যনালীর ক্যানসার নারী-পুরুষ নির্বিশেষে দ্বিগুণ চেহারা নিয়েছে! 

সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা অর্ণব গুপ্ত, "শহরের মহিলাদের জীবনযাত্তার ধরন স্তন ক্যানসার বাড়ছে। পাশ্চাত্যের খাদ্যাভ্যাস অবলম্বন করছেন। গ্যাসট্রো ইনটেস্টাইন ক্যানসার বাড়ার অন্যতম কারণ - শাক সবজি না খেয়ে রাসায়নিক মেশানো প্রশেসড ফুড খাওয়া। মদ, রেড মিট --- এসবও কারণ।"  প্রাথমিক অবস্থায় ক্যানসার সহজে ধরা পড়ে না। আর শেষ পর্যায়ে ভাল চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না। তাই স্তন ক্যানসারের বাড়বড়ন্ত রুখতে আরও বেশি করে পরীক্ষার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। 

ক্যানসার বিশেষজ্ঞ দীপ্তেন্দ্র সরকার বলেন, "আমি সমীক্ষার ফলের সঙ্গে একমত। গ্লোবাল ট্রেন্ডও তাই বলছে। ব্রেস্ট ক্যানসার বাড়ছে। দরকার ব্রেস্ট এগজামিনেশন। মহিলা স্বাস্থ্যকর্মীদের দিয়ে হাতে করে স্তন পরীক্ষা করে দেখা। স্বাস্থ্য দফতর এবিষয়ে উদ্যোগী হয়েছে।" 

সমীক্ষায় আশার আলোও আছে, যা বলছে,  রাজ্যে জরায়ুমুখ ক্যানসারের প্রবণতা আগের চেয়ে কমেছে। শহরাঞ্চলে পুরুষদের মুখের ক্যানসারও আগের চেয়ে কম।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget