এক্সপ্লোর

Maidan Accident: ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত্যু বাইক আরোহীর

Kolkata News: পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে চড়ে ময়দানে খেলতে আসছিলেন তিন তরুণ।

কলকাতা: সাতসকালে ময়দান (Maidan) এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী কলেজ ছাত্রের। সকাল ৬ট নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে।

মৃত্যু হল এক বাইক আরোহীর: পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে চড়ে ময়দানে খেলতে আসছিলেন তিন তরুণ। কারও মাথায় হেলমেট ছিল না। গাড়ির ধাক্কায় তিনজনই আহত হন। বছর ১৯-এর মহম্মদ ফয়জল আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খিদিরপুরের হরিমোহন ঘোষ কলেজের BA তৃতীয় বর্ষের ছাত্র ফয়জল। বাড়ি গার্ডেনরিচে। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে ধরতে আশপাশের ট্রাফিক গার্ডদের সতর্ক করা হয়। কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে গাড়িটির হদিশ মেলে। গাড়ি চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ। ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককে। 

গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। কলকাতায় বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হয় তরুণের। অন্যদিকে, বাঁকুড়ায় বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন। চলতি সপ্তাহে কসবায় পথ দুর্ঘটনায় আহত তরুণের রহস্যমৃত্যু। মৃতের নাম বিশাল চৌধুরী। কসবার কানাড়া ব্যাঙ্কের কাছে বাইক দুর্ঘটনায় জখম হন ২০ বছরের তরুণ। হাসপাতাল সূত্রে খবর, সংজ্ঞাহীন অবস্থায় ইমার্জেন্সিতে আনা হলে তাঁর ECG করা হয়। ECG রিপোর্টে কিছুই মেলেনি। সবরকম চেষ্টার পর, ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার আগে বাঁকুড়ার ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন। সকাল ৭টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল বেসরকারি বাস। উল্টোদিক আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যান বাসে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, পিক আপ ভ্যানের পিছনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি। আহতদের ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: Winter Forecast: শীতের পথে কাঁটা! ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি, হাওয়া বদলের পূর্বাভাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget