এক্সপ্লোর

Dengue : রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, এবার জগদ্দলের বাসিন্দার !

Jagaddal : জগদ্দলের (Jagaddal) বাসিন্দা বছর ৫৫-এর দীনবন্ধু ঘোষ সপ্তাহখানেক ধরে বেলেঘাটা আইডি ভর্তি ছিলেন

কলকাতা : ফের রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু। জগদ্দলের (Jagaddal) বাসিন্দা বছর ৫৫-এর দীনবন্ধু ঘোষ সপ্তাহখানেক ধরে বেলেঘাটা আইডি ভর্তি ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে স্থানন্তরিত করা হয়। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেট ডেঙ্গি সংক্রমণের উল্লেখ রয়েছে।

ডেঙ্গিতে প্রসূতির মৃত্যু-

দিন দু'য়েক আগেই সন্তান প্রসবের দেড় দিনের মধ্যে মৃত্যু হয় এক প্রসূতির। মারাত্মক রক্তক্ষরণ, যমে মানুষে টানাটানি ! শেষমেশ, এসএসকএম হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় ভবানীপুরে বধূর।

ভবানীপুরের বাসিন্দা গুড়িয়া রজক। বয়স মাত্র ২২। একবছরও হয়নি বিয়ে হয়েছিল। ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দিন গুণছিলেন, কবে, ভূমিষ্ট হবে তাঁর আত্মজ। সন্তানকে দুই হাতের মধ্যে জড়িয়ে নেবেন। এরইমধ্যে, শনিবার, আচমকাই কাঁপুনি গিয়ে জ্বর আসে গুড়িয়ার। পরিবার সূত্রে খবর, ওইদিন সকালেই তাঁর প্লেটলেট টেস্ট করা হয়। রাতে রিপোর্ট আসে। প্লেটলেট ছিল ১ লক্ষ ৩০ হাজার। ডেঙ্গি পজিটিভ। রবিবারদিনই অন্তঃসত্ত্বাকে SSKM মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন আত্মীয়রা। জরুরি ভিত্তিতে ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেন চিকিত্‍সকরা। 

সেই মতো, রাত ১০টায় হয় অস্ত্রোপচার। পুত্রসন্তানের জন্ম দেন গুড়িয়া। কিন্তু এরপর শুরু হয় মারাত্মক রক্তক্ষরণ। যমে মানুষে টানাটানি। 

SSKM সূত্রে খবর, তরুণীর অস্ত্রোপচারের জায়গায় দু’বার সেলাই করতে হয়। সোমবার ৮ ইউনিট প্লেটলেট ও ৪ ইউনিট রক্ত দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সব চেষ্টা শেষ। মৃত্যুর কাছে হার মানতে হয় তরুণীকে। 

বছরের শেষেও ডেঙ্গির দাপট কমছে না-

কিন্তু, কেন এই ডেঙ্গির দাপট ? আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা, সঙ্গে অপরিকল্পিত নগরায়ন, এই কারণে বছরের শেষেও ডেঙ্গির দাপট কমছে না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সেই সঙ্গে তাঁদের পরামর্শ, জ্বর হলেই চিকিৎসকের কাছে যান।

ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবরের শেষ। বর্ষার বিদায় এবং শীত আসার সময়। কিন্তু, কমার বদলে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ ! যা দেখে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। ডেঙ্গির এই বাড়বাড়ন্তের জন্য আবহাওয়ার খামখেয়ালিপনার পাশাপাশি, অপরিকল্পিত নগরায়নকেও দায়ী করছেন চিকিৎসকদের একাংশ।

দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, রাজ্য জুড়েই অবনতি হচ্ছে ডেঙ্গি পরিস্থিতির। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের (Experts) পরামর্শ, জ্বর (Fever), গায়ে র‍্যাশ, মাথা ব্যথা (Head Ache), চোখের চারপাশে ব্যথা, গাঁটে ব্যথা, বমি বমি ভাব, খিদে না পাওয়ার মতো সমস্যা দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে। নাইসেড সূত্রে খবর (According to NICED), এবার ডেং থ্রি প্রজাতির প্রকোপ বেশি। সেই কারণেই উপসর্গ ও শারীরিক অবনতির গতিপ্রকৃতি নিশ্চিতভাবে বুঝে উঠতে সমস্যা হচ্ছে চিকিৎসকদের।

আরও পড়ুন ; ডেঙ্গি ধরা পড়ায় তড়িঘড়ি প্রসব, ৪৮ ঘণ্টা পরেই মৃত্যু তরুণীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget