এক্সপ্লোর

Kolkata News: কী হাল ত্রিফলার? রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম

Trident Lamppost: গত মঙ্গলবার ত্রিফলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়া পুর এলাকায় মৃত্যু হয় এক মহিলার। তারপরেই কলকাতার পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা।

কলকাতা: সারা কলকাতা শহর জুড়ে বেহাল ত্রিফলা বাতিস্তম্ভের পরিস্থিতি। হাওড়ার মত একই ছবি কলকাতাতেও। গত মঙ্গলবার ত্রিফলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়া পুর এলাকায় মৃত্যু হয় এক মহিলার। তারপরেই কলকাতার পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। 

কী পরিস্থিতি কলকাতায়?
কলকাতাতে কার্যত বেহাল ত্রিফলা বাতিস্তম্ভগুলি। খোলা অবস্থায় রয়েছে ত্রিফলার জয়েন্ট বক্সগুলি (Joint Box)। হারিয়ে গিয়েছে ঢাকনা। বেরিয়ে রয়েছে তার। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে বিপজ্জনকভাবে খোলা রয়েছে তার। গিরীশ পার্ক, পাইকপাড়া, রাজা মনীন্দ্র রোডে ত্রিফলা বাতিস্তম্ভগুলি থেকে বেরিয়ে রয়েছে তার। দেওধর স্ট্রিট, রাজাবাজার, সায়েন্স কলেজের সামনেও খোলা অবস্থায় রয়েছে তার। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। পুরসভা দ্রুত ব্যবস্থা নিক, এমনই দাবি জানিয়েছেন বাসিন্দারা। আবহাওয়া দফতর জানিয়েছে. খুব দ্রুত বর্ষা ঢুকছে। ফলে ত্রিফলার খোলা তারে বাড়েছ চিন্তা। গত বছর বর্ষায় কলকাতা, হাওড়া ও  আরও কিছু জায়গায় ত্রিফলা বাতিস্তম্ভ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। 

পদক্ষেপ পুরসভার:
ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্সের তার খোলার বিষয়ে পুর কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শহরে ত্রিফলা বাতিস্তম্ভের জয়ন্ট বক্স কোথায় কীভাবে খোলা রয়েছে, সেগুলি ঠিক কী অবস্থায় রয়েছে। এ সমস্ত কিছুই থাকবে ওই রিপোর্টে। তারপর পুরসভার ইঞ্জিনিয়ারদের বলা হবে ব্যবস্থা নিতে। এর আগে তার যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য ওই জায়গা সেলোটেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। সেই একই ব্যবস্থা নেওয়া হবে না কি নতুন ঢাকনা লাগানো হবে। সেটা ভেবে দেখা হবে। 

মেয়র (Mayor) ফিরহাদ হাকিম বলেন, 'সব বাতিস্তম্ভ আবার চেক করে রিপোর্ট দিতে বলেছি। বেশ কিছু অপরাধী বাতিস্তম্ভের ঢাকনা ভেঙে দেয়। এলাকার বাসিন্দাদের তাতে বাধা দিতে হবে।'

যদিও গোটা ঘটনায় কটাক্ষ করেছে পদ্মশিবির। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, 'গতবছর খড়দা, দমদম মিলিয়ে চার পাঁচজনের মৃত্যু হয়েছিল। ত্রিফলায় কী সৌন্দর্য হয়েছে। এখন জঞ্জালে পরিণত হয়েছে।'

হাওড়া পুর এলাকাতেও একই ছবি। বেরিয়ে রয়েছে তার। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ভয়ে কাঁটা হয়ে রয়েছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন:  "যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে, আমাদের লাশ যাবে, আবার থানা থেকে ঘুরে আসব", এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান ঘিরে ধুন্ধুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget