এক্সপ্লোর

SLST: "যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে, আমাদের লাশ যাবে, আবার থানা থেকে ঘুরে আসব", এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান ঘিরে ধুন্ধুমার

SLST Agitation: আন্দোলনকারীদের প্রথমে সরে যেতে বলা হয়। তাঁরা রাজি না হলে, পুলিশ চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তুলতে শুরু করে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহিদ মিনারে (Shaheed Minar) এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seeker) অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের (Kolkata Police) সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। প্রসঙ্গত, এই অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। এরপর চ্যাংদোলা করে তাঁদের নিয়ে যাওয়া হল লালবাজার (Lalbazar) সেন্ট্রাল লক আপে। 

কী ঘটেছে? 


SSC’র নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই যখন তৎপর, তখন আন্দোলনারী চাকরিপ্রার্থীদের শহিদ মিনার চত্বর থেকে সরাতে তৎপর হয়ে উঠল পুলিশ। যাকে কেন্দ্র করে কার্যত খণ্ডযুদ্ধের মতো পরিস্থিতির সাক্ষী থাকল শহিদ মিনার চত্বর। শহিদ মিনারের কাছে ৭০ দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিলেন এই SLST চাকরিপ্রার্থীরা। 

তাঁদের দাবি ছিল, নিয়োগপত্র হাতে না পাওয়া অবধি অবস্থান চলবে। কিন্তু, বৃহস্পতিবার পুলিশের তরফে, তাঁদের হাতে দু’পাতার নোটিস ধরিয়ে, বিকেলের মধ্যে এই জায়গা খালি করে দিতে বলা হয়। তাতেও আন্দোলনকারীরা অবস্থান থেকে নড়েননি। এরপরই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছোয়। 

আরও পড়ুন, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আন্দোলনকারীদের কী দাবি?

আন্দোলনকারীদের প্রথমে সরে যেতে বলা হয়। তাঁরা রাজি না হলে, পুলিশ চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তুলতে শুরু করে। যদিও এই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন এমনটাই জানিয়ে দেন আন্দোলনকারীরা। প্রিজন ভ্যানে উঠতে উঠতেই জানিয়ে দেন, "যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে, আমরা উঠব না। প্রয়োজনে আমাদের আমাদের লাশ যাবে। থানায় নিয়ে যাচ্ছে তো, আবার থানা থেকে ঘুরে আসব এখানেই।" 

প্রসঙ্গত, ৭০ দিন ধরে এই জায়গাতেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। প্লাস্টিকের ছাউনি বানিয়ে, মাটিতে প্লাস্টিক পেতে তাঁরে এই জায়গায় বসে থাকতেন। আন্দোলনকারীদের সরানোর পর সেই সব জিনিসপত্রও গুটিয়ে পুলিশ ভ্যানে তুলে দেওয়া হয়। 

আরেক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, "এতদিন ধরে বসে আছি। অথচ হঠাৎ আজকেই বলছে রাতে থাকা না কি সেফ নয়। আজ সরকার কেন অত্যাচার করছে? কেন পুলিশি অত্যাচার চলছে আমাদের ওপর।" প্রায় পঞ্চাশজন আন্দোলনকারীকে চার-পাঁচটি পুলিশ ভ্যানে তুলে লালবাজারের সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয়।

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget