এক্সপ্লোর

Kolkata Metro : দুর্ভোগ কমছে মেট্রো যাত্রীদের ! এবার সব মেট্রোই যাবে ব্রিজি অবধি, বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Kolkata Metro News : আশার কথা শোনাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। বিশেষত টালিগঞ্জ রুটের মেট্রো যাত্রীদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর। 

 


অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : টালিগঞ্জ স্টেশন আসার ঠিক আগেই ঘোষণা। এই ট্রেনটি টালিগঞ্জ অবধিই যাবে। ব্যস। এরপরের স্টেশনগুলিতে নামবেন বলে যাঁরা ট্রেনে উঠেছিলেন তাঁদের নেমে যেতে হবে। এই দুর্ভোগ সমানে চলেছে। অবশেষে এবার হতে চলেছে সমাধান। আশার কথা শোনাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। বিশেষত টালিগঞ্জ রুটের মেট্রো যাত্রীদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর। 

এবার এই রুটের যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমতে চলেছে বলে দাবি করল মেট্রো কর্তৃপক্ষ। ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে এক ট্র্যাকে একসঙ্গে ২টি মেট্রো চলাচলে সাময়িক ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। এতদিন যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই ট্র্যাকে একসঙ্গে একাধিক মেট্রো চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তারফলে বাড়ছিল সমস্যা। কারণ, নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাত্রীদের জন্য বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস আগে। অথচ মেট্রো ঘোরানো হত সেখান থেকেই। পুরো প্রক্রিয়ায় প্রচুর সময় লাগত, যার ফলে মেট্রো চলাচলে দেরিও হত। তাই এতদিন ৩৩টি মেট্রো ঘোরানো হত টালিগঞ্জ থেকেই, সেগুলো আর ব্রিজ পর্যন্ত যেত না। নতুন ছাড়পত্র মেলার পরে সব মেট্রো ব্রিজি পর্যন্ত যাবে। এতে কবে অনেকটাই স্বস্তি পাবেন দক্ষিণমুখী যাত্রীরা।       

উদ্বোধনের ১৫ বছরের মধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপ-ডাউন দু'দিকের প্ল্যাটফর্মই বসে যায়। ফাটল ধরে যায় একাধিক পিলারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ গড়িয়ায় মেট্রো পরিষেবা বন্ধ হয়েছে ঠিকই , কিন্তু এখানেই রয়েছে ক্রস ওভার যেখান থেকে মেট্রো ঘোরানো হয়। বর্তমানে ব্রিজি শেষ স্টেশন হলেও, সেখানে ক্রস ওভার নেই। যারফলে ব্রিজিতে যাত্রীদের নামানোর পরে মেট্রোকে আসতেই হয় নিউ গড়িয়ায়। কর্তৃপক্ষের দাবি, এরফলে নষ্ট হয় সময় এবং মেট্রো চলাচলেও ঘটে বিঘ্ন। অনেক মেট্রো টালিগঞ্জ থেকে ঘুরিয়ে নিতে হয়। তাই টালিগঞ্জ পেরিয়ে যাঁরা আরও দক্ষিণ যান, তাঁদের সমস্যা বাড়ে। সেই কথা মাথায় রেখেই এবার এই অনুমোদন মেট্রো রেল কর্তৃপক্ষের। ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে এক ট্র্যাকে একসঙ্গে ২টি মেট্রো চলাচলে সাময়িক ছাড়পত্র দেওয়া হচ্ছে। তাতে সব মেট্রোই ব্রিজি বা শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চালানো সম্ভব হবে।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget