এক্সপ্লোর

Kolkata Metro: প্রস্তুতি শেষ, কিন্তু এখনও শুরু হয়নি কবি সুভাষ-রুবি মেট্রো, কেন?

Metro Blue Line:প্রস্তুতি শেষ হয়ে গেলেও এখনও চালু হয়নি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর যোগাযোগ

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কাজও শেষ হয়ে গিয়েছে। যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে। এমনকী পরিদর্শনের পরে মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রও। কিন্তু উদ্বোধন হচ্ছে না কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে। কেন? মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রীর সময় মিলছে না। সেই কারণেই আটকে রয়েছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের উদ্বোধন।   

সব প্রস্তুতি শেষ:
এই লাইনের ট্রায়াল রান হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। তারপরে রেলওয়ে সেফটি কর্তৃপক্ষের পরিদর্শনও হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখার সপ্তাহ খানেকের মধ্যেই মিলে গিয়েছে ছাড়পত্র। প্রস্তুতি শেষ সব স্টেশনের। কিন্তু এখনও অপেক্ষা শেষ হয়নি। প্রাথমিকভাবে ফেব্রুয়ারি মাসে পরিষেবা চালু হবে জানানো হলেও, মার্চ মাসের অর্ধেক কেটে গেলেও উদ্বোধন হল না কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর চাকা এখনও গড়াল না। মেট্রো রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী না রেলমন্ত্রী- কাকে দিয়ে উদ্বোধন করানো হবে, তা এখনও ঠিক করা যায়নি। সময় পাওয়া যায়নি তাঁদের। তাই আটকে আছে উদ্বোধন। 

মেট্রোর নানা লাইন:
নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটি ব্লু লাইন হিসেবে পরিচিত। অন্যদিকে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ৩০ কিমি। তার মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি মোড়ের দূরত্ব ৫.৪ কিলোমিটার। রয়েছে ৫টি স্টেশন। অরেঞ্জ লাইন চালু হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। দক্ষিণেশ্বর থেকে এক টোকেনে আসা যাবে রুবি মোড় পর্যন্ত।

এতদিন মেট্রো করে দমদম থেকে রুবি আসার সুযোগ ছিল না। কিন্তু মেট্রো যোগাযোগ হয়ে গেলে মেট্রোর মাধ্যমেই এই যাতায়াত করা যাবে। উপকৃত হবেন বহু নিত্যযাত্রী। কিন্তু যাবতীয় পরীক্ষায় পাশ করার পরেও এখনও চালু হয়নি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। সেই পরিষেবা কবে চালু হবে? অপেক্ষায় বিপুল সংখ্যক নিত্যযাত্রী।

নানা সময় নানা কারণে বউবাজারে বারবার থমকে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ।  মার্চেই ফের বাধা কাটিয়ে বউবাজারে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। যেখানে দুর্ঘটনা ঘটেছিল আপাতত সেখানকার টানেলের কংক্রিট বেড তৈরির কাজ শেষ করা হবে। ওই কাজের আগেই সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকার ৪৫ জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হোটেলে। 

আরও পড়ুন: আট দিনের পুলিশি হেফাজত জিতেন্দ্রর, ‘অনুব্রতর জন্য AC গাড়ি, জিতেন্দ্রর জন্য কেন PCR’! প্রশ্ন বিজেপি-র

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget