এক্সপ্লোর

Kolkata Metro : আর বাধা নেই ! হাওড়া থেকে ঝড়ের গতিতে সেক্টর ফাইভ পৌঁছে দেবে মেট্রো, কবে শুরু পরিষেবা?

হিসেব মতো, সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে রইল না আর কোনও বাধা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বহুদিনের অপেক্ষার অবসান হতে চলেছে তবে শিগগিরিই ? বারবার বিপর্যয়ের বাধা কাটিয়ে এবার তবে শুরু হবে ১৬ দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার লম্বা পথের পরিষেবা? হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়েই পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ? হ্যাঁ, পরিস্থিতি তেমনটাই। হিসেব মতো, সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে রইল না আর কোনও বাধা।

প্রয়োজনীয় ছাড়পত্র পেল গ্রিন লাইন মেট্রো। পরিদর্শনের পর সোমবার কমিশনার অফ রেলওয়ে সেফটি দিলেন এই ছাড়পত্র। সূত্রের খবর, রেলবোর্ড চাইলেই শুরু হতে পারে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা।

কোথায় ছিল বাধা ?

২০১৯ সাল থেকে ২০২২। বারবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। গৃহহারা হয়েছেন বহু মানুষ। চরমে উঠেছে বিতর্ক। দায় ঠেলাঠেলির রাজনীতি। ফলে ক্রমেই পিছিয়েছে কাজ।  অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে। এবার ওই অংশটুকু বিচ্ছিন্ন থাকায়, এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ।  এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে বউ বাজারের সমস্যা থাকায় ওই অংশে এখনও মেট্রো চলাচল শুরু করা সম্ভব ছিল না। সোমবার ওই অংশেরই ট্র্যাক পরিদর্শন করেন CRS। এছাড়াও খতিয়ে দেখা হয় টানেল, ভেন্টিলেশন, আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি। বউবাজার দিয়ে বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে দেখা হয়, কোনও কম্পন অনুভূত হচ্ছে কি না। আবার কোনও বিপর্যয় হতে পারে কিনা, খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার অনেকটাই সন্তুষ্ট তাঁরা।

কবে চালু পরিষেবা

গতবছর ৬ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। মেট্রো সূত্রে খবর, আগামী সপ্তাহে জমা পড়তে পারে CRS-এর রিপোর্ট। রিপোর্ট ইতিবাচক হলেই, চালু হবে বহু প্রতীক্ষিত পরিষেবা। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ। উপকৃত হবেন গঙ্গার পশ্চিমপাড়ের বহু মানুষ। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে ধরা যাবে মেট্রো। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোর যোগাযোগ তৈরি হয়েছিল আগেই। এবার উপকৃত হবেন হাওড়ার দিক থেকে আসা মানুষও। এখন কবে চালু হয় পরিষেবা অপেক্ষা তারই।                            

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Singur Factory: সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget