এক্সপ্লোর

UP News : 'পনির নেই কেন?' বিয়েবাড়িতে অতিথিদের ওপর বাস চালিয়ে দিল আমন্ত্রিত, ভয়াবহ পরিণতি

ধর্মেন্দ্র পনির না পেয়ে প্রচণ্ড চটে যান। চোটপাট শুরু করেন। তারপর যা ঘটে, তা নজিরবিহীন।


বিয়ে বাড়ি। হইচই। বহু মানুষের সমাগম। সবাই ছিলেন আনন্দের মেজাজে। কেউ ব্যস্ত হাসি - ঠাট্টায়। কেউ ছবি তোলায়। কেউ আবার খাবারের প্লেটে মগ্ন। এমন সময় বিয়ে বাড়ির মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল একটি মিনিবাস। কিছু বুঝে ওঠার আগেই পরপর ধাক্কা মারতে শুরু করে । বাসের ধাক্কায় রক্তাক্ত হয়ে ছিটকে ছিটকে পড়তে থাকেন একের পর এক। দুমড়ে মুচড়ে যায় বিয়েবাড়ির মণ্ডপ, তোরণ, সাজসজ্জা, সবকিছু। না কোনও অনিচ্ছাকৃত দুর্ঘটনা নয় এটা, একেবারে পরিকল্পিত হামলা। তাও আবার এক আমন্ত্রিতেরই। 

উত্তর প্রদেশের চান্দৌলি জেলায় একটি বিয়ে বাড়িতে ঘটনাটি ঘটে। এক ব্যক্তি ওই বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন।  তিনিই মিনিবাস চালিয়ে ধাক্কা দিয়ে ছয়জনকে ভয়াবহ ভাবে আহত করে। তছনছ করে ফেলে সমস্তকিছু। যার আর্থিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। অবাক হচ্ছেন, কেমন একজন নিমন্ত্রিত এটা ঘটালেন ? অবাক করবে এর পিছনের কারণটিও। ওই ব্যক্তি বিয়েবাড়িতে পনির খেতে চেয়েও পাননি ! আর এটাই এই ভয়াবহ হামলার কারণ। 

পনির না পেয়ে তছনছ

NDTV-তে প্রকাশিত খবর অনুসারে, মুঘলসরাই কোতোয়ালি এলাকার হামিদপুর গ্রামে রাজনাথ যাদব নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে ছিল। শনিবার সন্ধ্যায় বরযাত্রী এসে পৌঁছলে অনুষ্ঠানস্থল জমজমাট হয়ে ওঠে। সবকিছুই ঠিকঠাক চলছিল। এমন সময়, একজন খাবার জায়গায় ঢুকে খাবারের স্টলের দিকে যান। ধর্মেন্দ্র যাদব নামে ওই ব্যক্তি সার্ভিস বয়কে পনির দিতে বলেন। কিন্তু তিনি জানান সেখানে পনির নেই। ধর্মেন্দ্র পনির না পেয়ে প্রচণ্ড চটে যান। চোটপাট শুরু করেন।   

এক প্রত্যক্ষদর্শী জানান, ধর্মেন্দ্র যাদব বিয়ে বাড়িতে খাওয়া শুরু করেছিলেন। তারপর তিনি পনির চান। তা না পেয়েই,তিনি মারাত্মক রেগে যান।  বিয়ের অনুষ্ঠানের মাঝখানে একটি বাস চালিয়ে দেন তিনি। সেখানে আটজন আহত হন । ৩ লক্ষ টাকারও বেশি মূল্যের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।  এরপরই সে এই ভয়ানক কাজটি করে বসে। 
একটি টেম্পো ট্রাভেলার যান চালিয়ে তিনি বিয়ে বাড়িতে ঢুকিয়ে দেন। একের পর এক  অতিথিকে ধাক্কা মেরে উড়িয়ে দেন। বিশৃঙ্খলা শুরু হলে, সেই বাস নিয়েই চম্পট দেয় সে। 

আহতদের কী অবস্থা 

সূত্রের খবর, বরের বাবা এবং কনের কাকা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বারাণসীর একটি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।  ঘটনার পর, বরপক্ষ স্পষ্ট জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, ততক্ষণ পর্যন্ত বিয়ে হবে না। কনের পক্ষ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করার পর, পরের দিন দুপুর ১২টা নাগাদ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget