এক্সপ্লোর

Kolkata Metro : দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুন, এবার নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, বাড়ল নিরাপত্তা, দায়িত্বে ৮০০ RPF

Kolkata Metro Security: মেট্রো স্টেশনে বাড়ল নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ৮০০ জন আরপিএফ।

কলকাতা: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুন, এবার নড়েচড়ে বসল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে মেট্রো স্টেশনে বাড়ল নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ৮০০ জন আরপিএফ।

আরও পড়ুন, সোমবার সিজার, গতকাল বাড়ি ফেরা, আজ সদ্যোজাত সন্তানকে রেখেই পরীক্ষার হলে গেলেন মা

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুন, তারপরেও ঢিলেঢালা নিরাপত্তা । উত্তর থেকে দক্ষিণ, মেট্রো স্টেশনে নিরাপত্তার ফস্কা গেরো! এসপ্ল্যানেড: নেই স্ক্যানার, ঢিলেঢালা নিরাপত্তা । চাঁদনি চক: স্ক্যানার থাকলেও দেখার লোক নেই । দমদম: হচ্ছে না চেকিং, বসে আছেন নিরাপত্তারক্ষী।স্ক্যান না করেই ব্যাগ নিয়ে ঢুকে যাচ্ছেন যাত্রীরা। 

বলু লাইনের পর পার্পল, অরেঞ্জ, ইয়লো কলকাতা মেট্রোর 'রং মিলান্তি' ছবিতে সম্প্রতি লেগেছিল রক্তের দাগ! মহানগরের অন্যতম লাইফলাইন, কলকাতা ও শহরতলির বাসিন্দার বড় ভরসা। আর সেই কলকাতা মেট্রোতেই ভরদুপুরে ঘটে যায় সম্প্রতি শিউরে ওঠার মতো কাণ্ড! ঘটনার পর দক্ষিণেশ্বর মেট্রো চত্বরের দোকান কর্মী বলেছিলেন, দোকানে ছিলাম, শুনছিলাম কে, কাকে মেরে দিয়েছে। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সকলের চোখের সামনে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কুপিয়ে খুন করা হল সতেরো বছরের কিশোরকে! নিজেরই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রকে ছুরির এলোপাথাড়ি কোপে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল আরেক ছাত্রের বিরুদ্ধে।রক্তে লাল হয়ে উঠল ব্লু লাইনের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। ভয়ঙ্কর এই ঘটনার  পরেই বড়সড় প্রশ্ন উঠে কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে।

ঘটনার পর, দক্ষিণেশ্বর মেট্রো চত্বরের দোকান কর্মী বলেছিলেন, এত ভাল সেফটি জায়গায় এরকম ঘটনা ঘটে গেল! আমরা নিজেরাও আতঙ্কে রয়েছি। ' তাহলে কি, যে মেট্রো স্টেশনে নিরাপত্তার বজ্র আঁটুনি থাকার কথা, সেখানেই ফস্কা গেরো? এবিপি আনন্দর ক্যামেরায় উঠে এল এমনই নানা ছবি! মেট্রো যাত্রী হিমাংশু দে বলেন, কোনও সেফটি নেই। ভোজালি কেন আতঙ্কবাদী ঢুকলেও কেউ বুঝতে পারব না।' একই ছবি দেখা গেল তার আগের মেট্রো স্টেশন, চাঁদনী চকেও।
 
রবীন্দ্র সদন স্টেশনে গিয়ে তো চোখ কপালে ওঠার মতো দশা। স্টেশনে ঢোকার মুখে কোথায় নিরাপত্তারক্ষী? মেট্রো যাত্রী বহ্নিশিখা মজুমদার বলেন, মেট্রোর নিরাপত্তা আরও স্ট্রং হওয়া দরকার। একইভাবে ব্যাগ স্ক্যানার মেশিনের কাছেও মেট্রো কর্তৃপক্ষের তরফে কেউ নেই। মেট্রো যাত্রীদের মধ্যে অনেকেই ঢুকে যাচ্ছেন ব্যাগ স্ক্যান না করেই। মেট্রো যাত্রী সুজয় সাহা বলেন, 'এভাবেই চলে আসছে।' ময়দান মেট্রো স্টেশনেও নিরাপত্তার ফাঁকফোঁকর স্পষ্ট। কিন্তু মেট্রোয় নিরাপত্তার এমন ফাঁক কেন? এর দায় কি এড়াতে পারে মেট্রো কর্তৃপক্ষ কিংবা RPF? প্রশ্ন ওঠে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget