এক্সপ্লোর

Kolkata Metro : পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার, জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা, ২২ অগাস্ট কোন ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী ?

PM Modi Kolkata Metro : নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা, সব ঠিকঠাক চললে ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন

কলকাতা: পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ২২ অগাস্ট রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এর ফলে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা। নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা।

আরও পড়ুন, আজ রাজ্যের ২০ জেলায় দুর্যোগের হলুদ সতর্কতা ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা-দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ হয়েছে। ১৬ অগাস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন আসবেন। সব ঠিকঠাক চললে ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন। এই সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, ৫ বছরে কলকাতা মেট্রোর স্টেশন, প্ল্যাটফর্ম, রেলট্র্যাক, শেড-সহ বিভিন্ন খাতে রক্ষণাবেক্ষণের জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে লোকসভায় এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  এই তথ্যকে হাতিয়ার করে তৃণমূলের অভিযোগ, রেলের আয় বাড়াতে ট্র্যাক সম্প্রসারণে কেন্দ্র যতটা উদ্যোগী, পরিকাঠামো রক্ষণাবেক্ষণে ঠিক ততটাই উদাসীন। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

চালু হওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জরাজীর্ণ দশা ! পিলারে ফাটল বসে যাচ্ছে প্ল্যাটফর্ম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন।  ২০১০ সালের অক্টোবরে চালু হওয়া স্টেশনের ১৫ বছরে এমন হাল হল কীভাবে? নির্মাণে ত্রুটি? পরিকাঠামোয় গলদ? নাকি রক্ষণাবেক্ষণের অভাব? তা নিয়ে যখন রাজনৈতিক দায় ঠেলাঠেলি চলছে, ঠিক তখনই বিতর্ক নতুন মাত্রা পেল সংসদে রেলমন্ত্রীর দেওয়া তথ্যে। 

কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে গত ২৩ জুলাই লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, গত ৫ বছরে কলকাতা মেট্রোর স্টেশন, প্ল্যাটফর্ম, রেলট্র্যাক, শেড-সহ বিভিন্ন খাতে রক্ষণাবেক্ষণের জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য বলে দাবি করছে এরাজ্যের শাসক শিবির।

তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১৯৭২ সালে চালু হওয়ার পর থেকে কলকাতা মেট্রোর যাত্রাপথ বাড়তে বাড়তে এখন ৬৯ কিলোমিটার। ১৯৭২ থেকে ২০১৪, এই ৪২ বছরে কলকাতা মেট্রোর ২৮ কিলোমিটার ট্র্যাক তৈরিতে রেলের তরফে বরাদ্দ করা হয় ৫ হাজার ৯৮১ কোটি টাকা। ২০১৪ থেকে ২০২৫, এই ১১ বছরে কলকাতা মেট্রোর ৪১ কিলোমিটার ট্র্যাক তৈরিতে বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার ৫৯৩ কোটি টাকা। 

সেরা শিরোনাম

Om Birla On NCPI : তৃণমূলের 'বিদ্রোহী' ২০ জন সাংসদকে ৩ সপ্তাহ সময় দিলেন লোকসভার স্পিকার
Om Birla On NCPI : তৃণমূলের 'বিদ্রোহী' ২০ জন সাংসদকে ৩ সপ্তাহ সময় দিলেন লোকসভার স্পিকার
West Bengal News LIVE: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
Madan Mitra: 'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র
'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব২(০২.০৯.২৬)। BJP-র সঙ্গে 'সেটিং' কার? পুরভোটের আগেই দুই TMC-র মল্লযুদ্ধ চরমে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০২.০৯.২৬)।
Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল
TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget