এক্সপ্লোর

Kolkata Metro: কাটতে চলেছে দুর্ভোগ, কাল থেকে এই রুটে বাড়বে মেট্রো পরিষেবা

Purple Line Metro Service: আগে যেখানে ১৮টি মেট্রো চলত, আগামীকাল থেকে সেখানে ৪০টি মেট্রো চলবে। যার মধ্যে ২০টি আপ এবং ২০টি ডাউন।

কলকাতা: কলকাতা মেট্রোর পার্পেল লাইনের (Purple Line Metro Service) যাত্রীদের জন্য সুখবর। আগামীকাল ৫ মে থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। সোম থেকে শুক্রবার পর্যন্তই বাড়তি এই মেট্রোর সুবিধা পাবেন যাত্রীরা। মেট্রো রেল সূত্রে খবর, দুটো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২২ মিনিট। 

বাড়বে মেট্রো পরিষেবা: মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর পার্পেল লাইন অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো রুটে আগামীকাল থেকে বাড়ছে পরিষেবা। আগে যেখানে ১৮টি মেট্রো চলত, আগামীকাল থেকে সেখানে ৪০টি মেট্রো চলবে। যার মধ্যে ২০টি আপ এবং ২০টি ডাউন লাইনে চালানো হবে। ৫০ মিনিটের পরিবর্তে দুটো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২২ মিনিট। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। মূলত সকাল ৮টা বেজে ২৭ মিনিট থেকে বিকেল ৩টে ৪৩ মিনিট পর্যন্ত বাড়তি মেট্রোর সুবিধা পাবেন যাত্রীরা। ফলে ভিড় সামাল দেওয়ায় সহজ হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলওয়ে জানিয়েছে, আগের মতো শনিবার ও রবিবার এই রুটে মেট্রো বন্ধ থাকবে। 

গত সপ্তাহে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যনেড থেকে শিয়ালদা অংশ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। CRS-এর সঙ্গে ছিলেন নির্মাণকারী KMRCL ও কলকাতা মেট্রোর আধিকারিকরা। রিপোর্ট পেশের পর ইতিবাচক হলেই, চালু হবে পরিষেবা। হাওড়ার সঙ্গে জুড়ে যাবে সেক্টর ফাইভ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। ফলে ওই অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে। এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে বউ বাজারের সমস্যা থাকায় ওই অংশে এখনও মেট্রো চলাচল শুরু হয়নি। গত রবিবার ওই অংশই পরিদর্শন করেন CRS. খতিয়ে দেখা হয় ট্র্যাক, টানেল, ভেন্টিলেশন, আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি। বউবাজার দিয়ে বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে দেখা হয়, কোনও কম্পন অনুভূত হচ্ছে কি না। গতবছর ৬ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোদির হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। মেট্রো সূত্রে খবর, CRS-এর রিপোর্ট জমা পড়ার পর তা ইতিবাচক হলেই, চালু হবে ১৬.৫৫ কিলোমিটার লম্বা পথের পরিষেবা। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget