এক্সপ্লোর

Kolkata Metro Railway : আজ রাজ্যজুড়ে মহিলাদের 'রাত-দখল', যাতায়াত সহজ করতে ছুটবে বাড়তি মেট্রো

Night Is Ours : রাজ্যজুড়ে এমন সাড়া পড়ে যাওয়ায় এগিয়ে এসেছে বহু পরিবহণ সংস্থাই। বিশেষত মেট্রোরেল বিবৃতি দিয়ে জানিয়েছে বুধবার রাতে ২ টি বাড়তি মেট্রো রেল চালানো হবে।

কলকাতা : RG কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ। স্লোগান উঠেছে, 'মেয়েরা রাত দখল করো'। কলকাতা থেকে জেলা, স্বাধীনতা উদযাপনের মধ্যরাতের দখল নেবে মেয়েরা। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। ‘জাস্টিস ফর RG কর’-এর দাবিতে, মহিলাদের এই প্রতিবাদ-আন্দোলনের স্লোগান, ‘মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ ইয়োরস’। দিক দিক থেকে জড়ো হবেন মহিলারা। অনেকেরই আবার চিন্তা, রাত ১২ টায় ডেস্টিনেশনে পৌঁছব কীভাবে। রাজ্যজুড়ে এমন সাড়া পড়ে যাওয়ায় এগিয়ে এসেছে বহু পরিবহণ সংস্থাই। বিশেষত মেট্রোরেল বিবৃতি দিয়ে জানিয়েছে বুধবার রাতে ২ টি বাড়তি মেট্রো রেল চালানো হবে। 

কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এদিন শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। রাত ১০ টা ৪০ এ যেমন শেষ মেট্রো ছাড়ে , তেমনই ছাড়বে। তবে তার আগে জমায়েতের স্থলে মহিলাদের পৌঁছে দিতে ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেল।  রাত ১০টায় একটি করে  মেট্রো ছাড়বে দমদম এবং কবি সুভাষ থেকে । মেট্রোটি দাঁড়াবে প্রতিটি স্টেশনেই।  আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। সেটাও সব স্টেশনে থামবে। এই মেট্রোও ছাড়বে দমদম এবং কবি সুভাষ থেকে ।  এর পর রাতের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে যেমন ছাড়ে , তেমনই ছাড়বে। কৌশিক মিত্র আরও জানান, বুধবার রাত ১০ টা ৪০ পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। থাকবেন যথেষ্ট সংখ্যক নিরাপত্তাকর্মী। যাত্রীদের যাতে কোনও অসুবিধে না হয়, সেই দিকে রাখা হবে নজর।  

মনে রাখতে হবে, এই পরিষেবা মিলবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত। তারপরের স্টেশন গুলি থেকে নয়। আর শুধু ব্লু লাইনেই মিলবে পরিষেবা। এছাড়াও সিটু জানিয়েছে, তারা পর্যাপ্ত সংখ্যক  গাড়ি চালাবে , যাতে মহিলারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এছাড়াও আরও একটি ক্যাব সংগঠন গাড়ি চালাবে। পাওয়া যাবে বাস-ও-পিডিয়ার তরফে একটি বাসও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget