এক্সপ্লোর

Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে যাত্রা আরও সহজ, কাল থেকে বাড়তি পরিষেবা মেট্রোয়, আরও ঘন ঘন ট্রেন

Kolkata-Howrah Metro Services: কলকাতা মেট্রোর তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কলকাতা: যাত্রীদের সুবিধার্থে মেট্রোয় এবার বাড়তি পরিষেবা মিলবে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা স্টেশন পর্যন্ত গ্রিন লাইন ২-তে মিলবে বাড়তি পরিষেবা। এতদিন ওই রুটে সপ্তাহে মোট ১১৪টি রেক চলত। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৩০ করা হচ্ছে। পাশাপাশি, রবিবারও আগের তুলনায় বেশি ট্রেন চালানো হবে। (Kolkata Metro)

কলকাতা মেট্রোর তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ধর্মতলা ও হাওড়া ময়দান স্টেশন থেকে বাড়তি পরিষেবা মিলবে। হাওড়া ময়দান স্টেশন থেকে  সকাল ৭টায় প্রথম ট্রেনটি ছাড়বে। ধর্মতলা থেকেও প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দুই স্টেশনেই রাত ৯টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। হাওড়া ময়দান এবং ধর্মতলা স্টেশন থেকে রাত ৯টা বেজে ৪৫ মিনিটেই ছাড়বে শেষ ট্রেন। (Kolkata-Howrah Metro Services)

এর পাশাপাশি, গোটা সপ্তাহ জুড়ে ব্যস্ত সময়ে প্রতি ১২ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাদ বাকি সময়ে ট্রেন চলবে ১৫ মিনিট অন্তর। এতদিন রবিবার গ্রিন লাইন ২-তে ৪৬টি ট্রেন চলত। এবার থেকে রবিবার মোট ৬২টি ট্রেন চলবে। রবিবার দুপুর ২টো বেজে ১৫ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হবে। শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৯টা বেজে ৪৫ মিনিটে। রবিবার ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। এতে কলকাতা এবং হাওড়া, দুই শহরের বাসিন্দারাই উপকৃত হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। 

গ্রিন লাইন ২-তে পরিষেবা বাড়ানোর পাশাপাশি, ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ১-এও দ্রুত গতিতে কাজ চলছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের আওতায়, শীঘ্রই ওই রুটে পরিষেবা চালু করতে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। এতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চলবে। একদিন আগেই সফল ট্রায়াল রান সম্পন্ন হয় বৌবাজারের নীচ দিয়ে। আপাতত কেন্দ্রের তরফে ছাড়পত্র মেলার অপেক্ষা। 

এই মুহূর্তে বিচ্ছিন্ন ভাবে ইস্ট-ওয়েস্ট করিডরে মেট্রে পরিষেবা চালু রয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত চালু রয়েছে যাত্রী পরিষেবা। শিয়ালদা থেকে ধর্মতলার মধ্যে দূরত্ব ২.৬৩ কিলোমিটার। কিন্তু বৌবাজারে মাটির অবনমনের জন্য বার বার কাজে বাধা আসে। সেই কারণে পরিষেবা চালু করতেও দেরি হয়ে যায়। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সেই প্রতিবন্ধকতা অতিক্রম করা গিয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget