এক্সপ্লোর

Kolkata Metro Services Disrupted: সিগন্যালের সমস্যা, কাজের দিনে ফের মেট্রো বিভ্রাটে ভোগান্তি যাত্রীদের

Metro Services: মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, দ্রুত সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কাজের দিনে সাতসকালে ফের মেট্রো বিভ্রাট (Metro Services Disrupted)। জানা গেছে, আপ মেট্রো লাইনে সিগন্যালের সমস্যার কারণে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে অত্যন্ত ধীর গতিতে মেট্রো চালানো হলেও বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে দমদমগামী একাধিক ট্রেন। ফলে, অফিস টাইমে ফের ভোগান্তির শিকার হতে হল মেট্রো যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, দ্রুত সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। Kolkata Metro Services

কোথায় সমস্যা ?

গতকালও এই সমস্যা তৈরি হয়েছিল। আজ তার পুনরাবৃত্তি হল। আপ লাইন অর্থাৎ দমদমগামী লাইনে সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছে। এর জেরে গোটা মেট্রো পরিষেবা প্রভাবিত হয়েছে। এর জেরে বিভিন্ন স্টেশনে মেট্রোকে অতিরিক্ত বেশ কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে। মেট্রোর গতিও কম থাকছে। ফলে, অফিস টাইমে ভোগান্তির শিকার হতে হচ্ছে মেট্রো যাত্রীদের। বেশ কিছু মেট্রো বাতিল করা হয়েছে। মেট্রো দেরিতে চলছে। ফলে, একদিকে যেমন ভিড় বাড়ছে, তেমনি যাত্রীদের গন্তব্যে পৌঁছতেও বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। এই পরিস্থিতি বেশ কিছুক্ষণ চলছে। তবে, দ্রুত সিগন্যালিং ব্যবস্থার মেরামতির চেষ্টা চলছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

গতকালও কাজের দিনে সকালে মেট্রো-বিভ্রাট দেখা দেয়। ময়দান ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে ধীর গতিতে মেট্রো চলাচল করে। টানেল ও প্ল্যাটফর্মে অধিকাংশ আলো জ্বলছিল না। কাজ করেনি স্টেশনের ডিসপ্লে বোর্ড। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, গত পরশু রাত সাড়ে ৩টে নাগাদ ময়দান স্টেশনে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে এই সমস্যা। ময়দান, রবীন্দ্র সদন ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে ধীর গতিতে মেট্রো চলে থাকে। 

চলতি মাসেরই মাঝামাঝিতে মেট্রোর লাইনে মরণঝাঁপের ঘটনা ঘটে। বেলা ১১টা ৩৮ মিনিটে নেতাজি ভবন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। এর ফলে মেট্রো চলাচল ব্যাহত হয়। মৃত ব্যক্তি ভবানীপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক গন্ডগোলের কারণেই এই ঘটনা। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। এক ঘণ্টা পর দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো (Dakshineshwar to New Garia Metro) চলাচল স্বাভাবিক হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget