এক্সপ্লোর

Kolkata Metro Services: অতিরিক্ত বৃষ্টির জন্য আপ প্ল্যাটফর্মে ফাটল, নিউ গড়িয়া অবধি চলছে না মেট্রো

Kolkata News: গত সপ্তাহে প্রচুর বৃষ্টি হয়েছে। আজও দুপুরের পর থেকে বৃষ্টি চলছে।

কলকাতা : নিউ গড়িয়া মেট্রো স্টেশনে অতিরিক্ত বৃষ্টির জন্য আপ প্ল্য়াটফর্মে ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মেরামতির কারণ আপাতত নিউ গড়িয়া অবধি চলছে না মেট্রো। ব্রিজি পর্যন্ত জারি রয়েছে পরিষেবা। নিউ গড়িয়া মেট্রো স্টেশনে বন্ধ পরিষেবা।

বিস্তারিত...

বেশ কিছুক্ষণ ধরেই নিউ গড়িয়া স্টেশন থেকে পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। নিউ গড়িয়া দক্ষিণের দিকে প্রান্তিক স্টেশন। মাটির উপরে স্টেশন। গত সপ্তাহে প্রচুর বৃষ্টি হয়েছে। আজও দুপুরের পর থেকে বৃষ্টি চলছে। তার ফলে প্ল্যাটফর্মে মাটির সেটেলমেন্টে কিছু সমস্যা হয়েছে। তার জেরে প্ল্যাটফর্মে ফাটল তৈরি দেখা দিয়েছে। একাধিক ফাটলের জন্য মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন যে, এই মুহূর্তে আপ প্ল্যাটফর্মটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য নিরাপদ নয়। সেই কারণে, সেখানে কোথা থেকে সমস্যার সূত্রপাত তা খতিয়ে দেখে মেরামতির কাজ চলছে। এই মেরামতি শেষ না হওয়া পর্যন্ত নিউ গড়িয়া স্টেশনে পরিষেবা বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে শুরু করে ব্রিজি এলাকা অর্থাৎ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত আপাতত মেট্রো চলাচল করবে। কিন্তু, এই মেরামতির কাজ শেষ করতে কতক্ষণ সময় লাগবে তা নিয়ে মেট্রোর তরফে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, আজ যেহেতু মেট্রো পরিষেবার আর কিছুক্ষণ বাকি আছে, তাই আজ আর ওই অংশে নতুন করে পরিষেবা চালু না করে কাল পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে নিউ গড়িয়া স্টেশনকে অপারেশনাল করা যাবে কি না। 

গত জুন মাসেও মেট্রো চ্যানেলে জল জমে পরিষেবায় সমস্যার সৃষ্টি করে। রাতে দফায় দফায় বৃষ্টিতে মেট্রোলাইনে জল জমে।  অফিসটাইমে মেট্রো চলাচলে বিভ্রাট ঘটায় মাথায় হাত পড়ে যাত্রীদের। চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ-ডাউন লাইনে জমে যায় জল। যদিও নিউ গড়িয়া থেকে ময়দান পর্যন্ত চলে মেট্রো। তারপর বন্ধ হয় পরিষেবা। অন্যদিকে, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে মেট্রো। ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ-ডাউন লাইনে ট্রেন বন্ধ থাকে। সপ্তাহের প্রথম দিনে মেট্রো বিভ্রাটে যাত্রী ভোগান্তি চরমে ওঠে।  

পরে বেলার দিকে বৃষ্টির জল জমার সমস্যা মিটলেও নতুন ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। জল জমার সমস্যা মেটার ২২ মিনিট পর বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সকাল ১১টা ২০-তে বেলগাছিয়া স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দেন এক যুবক। তার জেরে তখন কিছু সময়ের জন্য মেট্রো চলাচল কয়েকটি স্টেশনে ব্যাহত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget