এক্সপ্লোর

Kolkata Metro: রবিবার TET, মেট্রোয় বাড়তি পরিষেবা, সময়সূচিতে পরিবর্তন

TET: রবিবার TET অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে। তার জন্যই এই পরিবর্তন।

কলকাতা: প্রাথমিক TET-এর জন্য রবিবার কলকাতা মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল ৯টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। TET-এর জন্য আগামীকাল সারাদিনে ১৩০টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। (Kolkata Metro)

রবিবার প্রাথমিকের TET অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে। তার জন্যই এই পরিবর্তন। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রবিবার TET-এর জন্য কলকাতা মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। ২৩৪টি মেট্রো চলবে মোট, ১১৭টি আপ লাইনে, ১১৭টি ডাউন লাইনে। এমনিতে রবিবার সকাল ৯টায় মেট্রো পরিষেবা শুরু হয়। রবিবার TET পরীক্ষার্থীদের জন্য পরিবর্তন আনা হয়েছে। তবে রাতে মেট্রোর পরিষেবায় কোনও পরিবর্তন নেই। এমনি দিনে যেমন চলে, তেমনই থাকবে।

শুধু TET-ই নয়, রবিবার ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও রয়েছে। গীতার পাঁচটি অধ্যায় পাঠ হবে সেখানে। হাই-প্রোফাইল রাজনীতিকদের দেখা যাবে। একই দিনে TET এবং গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তাই রবিবার শহর গমগম করবে বলেই অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে সমস্যা না পড়েন, তার জন্য ফেরি পরিষেবাও থাকছে। কোনও রকম সমস্যার মুখোমুখি হন পরীক্ষার্থীরা, চাইছে না রাজ্য। তাই বাড়তি পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে রাজ্যের তরফেও। (Primary TET)

আরও পড়ুন: Gangasagar Mela 2024: জানুয়ারিতে শুরু হবে সাগরমেলা, প্রস্তুতির মুখে বাধার মুখে জেলা প্রশাসন

রবিবার TET দিচ্ছেন প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী। দুপুর ১২টা থেকে ২.৩০টে পর্যন্ত চলবে পরীক্ষা। তার জন্য রাজ্য পরিবহণ দফতরেরও তরফেও বিশেষ উদ্যোগ চোখে পড়েছে। পরীক্ষার্থীরা যাতে সমস্যার মুখোমুখি না হন, তার জন্য পরিবহণ দফতরের আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল হয়েছে। রাস্তায় পর্যাপ্ত সংখ্যক বাস, অটো, ট্যাক্টি যাতে চলে, সেই নির্দেশও দিয়েছে রাজ্য। তার পর দিন আবার বড় দিন। তার জন্যও বাড়তি পরিষেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।  পরীক্ষার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে পর্ষদ।

প্রথমে গত ১০ ডিসেম্বর TET হওয়ার কথা ছিল। পরে দিনবদল হয়। গত ৪ ডিসেম্বর সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় এক রাখা হলেও, দিন পাল্টে করা হয় ২৪ ডিসেম্বর। TET হবে ১৫০ নম্বরের। প্রশ্ন থাকবে ১৫০টি। প্রতি প্রশ্নের মান ১। প্রশ্ন হবে MCQ ধাঁচে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। তার জন্য়ই মেট্রো এবং রাজ্য পরিবহণ দফতরের তরফে সক্রিয়তা চোখে পড়ছে। পরীক্ষার্থীরা যাতে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য চেষ্টায় খামতি রাখা হচ্ছে না।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget