এক্সপ্লোর

Kolkata Metro: মেট্রোয় ফের চালু হচ্ছে টোকেন পরিষেবা

Kolkata Metro Update: আগামীকাল থেকে কাউন্টার থেকেই মিলবে টোকেন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোয় (Kolkata Metro) ফের চালু হচ্ছে টোকেন পরিষেবা (Token Service)। কাল থেকে ফের টোকেন চালু হচ্ছে মেট্রোয়(Kolkata Metro)। করোনা সংক্রমণ (Covid Case) বৃদ্ধি পাওয়ায় বন্ধ ছিল টোকেন। ১ ফেব্রুয়ারি থেকে কাউন্টার থেকেই মিলবে টোকেন। 

করোনাকালে বিধিনিষেধে ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে নয়া নিয়ম। বিধিনিষেধ শিথিল হতেই টোকেন চালু করার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর আগে ৩ জানুয়ারি থেকে টোকেন পরিষেবা বন্ধ ছিল কলকাতা মেট্রোয়। যাতায়াত করতে হয়েছে স্মার্টকার্ডেই। করোনার প্রকোপ কমতেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ফের মেট্রোয় টোকেন পরিষেবা চালু করছে কর্তৃপক্ষ। পাশাপাশি স্মার্টকার্ডেও করা যাবে যাতায়াত। 

এদিন নবান্ন থেকে রাজ্যে নয়া কোভিডবিধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে ‘পাড়ায় শিক্ষালয়’।সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, খুলছে পর্যটন কেন্দ্রও। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। রাস্তার মিটিং মিছিলে সর্বাধিক ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

৭৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসে কাজ চালানো যাবে বলেও জানানো হয়েছে। এবার থেকে সপ্তাহে ৭ দিনই মুম্বই, দিল্লি উড়ান চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বহাল আগের কড়াকড়ি থাকছে। লন্ডন-কলকাতার উড়ানেও উঠল কড়াকড়ি, তবে বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট। বজায় থাকছে রাত ১১ থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ।

আরও পড়ুন: WB Covid Curb: রাজ্যে ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেসরকারি স্কুলও

সেরা শিরোনাম

Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget