এক্সপ্লোর

Kolkata Metro: ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু! শনিবার হল ট্রায়াল রান

Kolkata News: গত ১৫ সেপ্টেম্বর ট্রায়াল রান হয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো রুটে।  শনিবার ট্রায়াল রান হল নিউ গড়িয়া-রুবি মেট্রোর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল হল আজ (Kolkata Metro Services)। এর জন্য নোয়াপাড়া থেকে আনা হয়েছিল নন এসি রেক। ট্রায়ালে সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার। মেট্রো কর্তৃপক্ষের আশা, এ বছরের মধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু করে দেওয়া যাবে (New Garia to Ruby Metro)।  

ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো চালানোর আশা

গত ১৫ সেপ্টেম্বর ট্রায়াল রান হয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো রুটে।  শনিবার ট্রায়াল রান হল নিউ গড়িয়া-রুবি মেট্রোর। নিউ গড়িয়া - এয়ারপোর্ট মেট্রো প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলবে।  শনিবার তারই ট্রায়াল হল। এর জন্য নোয়াপাড়া কারশেড থেকে নিয়ে আসা হয় নন এসি রেক। সেই রেক দিয়েই হয় ট্রায়াল। সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার।   

মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচটি স্টেশন থাকছে।  দূরত্ব ৫.৪ কিলোমিটার।   এই ট্রায়াল রিপোর্ট এবার পাঠানো হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। কমিশনার অফ রেলওয়ে নিরাপত্তা সংক্রান্ত সবকিছু খতিয়ে দেখে ছাড়পত্র দেবে।  তারপরই এই অংশে চালু হবে মেট্রো পরিষেবা।

আরও পড়ুন: Bus Problem : দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি, পুজোর আগে প্রায় সপ্তাহখানেক ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি বাস চলাচল বিপর্যস্ত

কর্তৃপক্ষের আশা, এ বছরের মধ্যেই চালু করা যাবে নিউ গড়িয়া-রুবি মেট্রোর প্রথম ধাপে ট্রেন চলাচল।  মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালু করা যায় কি না দেখছি আমরা।" মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকি নাথ বলেন, "ট্রায়ালে দেখে নিলাম। যত তাড়াতাড়ি পারব পরিষেবা চালু করব।"

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট চালু হয়েছে ইতিমধ্যেই। এর পর নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হলে, দু’টি মেট্রো রুট যোগ হবে নিউ গড়িয়ায়। ফলে নিউ গড়িয়ায় তৈরি হবে রাজ্যে মেট্রোর প্রথম জংশন স্টেশন। 

নিউ গড়িয়ায় তৈরি হবে রাজ্যে মেট্রোর প্রথম জংশন স্টেশন!

তবে মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া- রুবি রুটে এখনও সিগন্যালিং ব্যবস্থা নেই। তাই একটি মেট্রো পুরো যাত্রাপথ শেষ করলে তারপর পরের মেট্রোটি ছাড়বে। এই পদ্ধতিতেই আপাতত এই রুটে মেট্রো চালানো হবে। 

সেরা শিরোনাম

গদ্দারের পর নিখোঁজ ! কলকাতা পোর্ট এলাকায়  ফিরহাদ হাকিমের নামে পোস্টার
গদ্দারের পর নিখোঁজ ! কলকাতা পোর্ট এলাকায়  ফিরহাদ হাকিমের নামে পোস্টার
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Tollygunge Guild Election: স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁরা অনেকেই আজ প্রার্থী: পাপিয়া অধিকারী
Suvendu Adhikari |
Amit Shah: ম্যাচে হারার পর আম্পায়ারের ওপর দোষ চাপাচ্ছেন Rahul Gandhi: অমিত শাহ | ABP Ananda
Rachna Banerjee :
Buxa Tiger Reserve: সীমানা পেরিয়ে Assam-এর জঙ্গলে বক্সার বাঘ, Kokrajhar যাচ্ছেন বনমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget