এক্সপ্লোর

Kolkata News: রথের মেলায় নাগরদোলায় চাপতেই বিপত্তি, সটান নীচে পড়লেন তরুণী, অবস্থা সঙ্কটজনক

Ratha Yatra Fair: পুলিশ সূত্রে খবর, আহত তরুণীর নাম প্রিয়াঙ্কা সাউ। বছর ২৫-এর তরুণী আদতে বিহারের বাসিন্দা।

সত্যজিত্‍ বৈদ্য ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: খাস কলকাতার বুকে রথের মেলা (Ratha Yatra Fair)। শখ করে নাগরদোলা চাপতে গিয়েছিলেন ভিন্ রাজ্য থেকে আসা তরুণী। তাতেই ভয়াবহ কাণ্ড ঘটে গেল। চলন্ত নাগরদোলা থেকে সটান নীচে পড়ে গেলেন তিনি। গুরুতর আহত হলেন। পরিস্থিতি এমন দাঁড়াল যে, হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে (Kolkata News)। 
 
রথের মেলায় নাগরদোলা চাপতে গিয়ে বিপত্তি
 
কলকাতার মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা (Merry Go Round)) থেকে পড়ে গুরতর আহত হলেন এক তরুণী। মাথায় ও মেরুদণ্ডে আঘাত থাকায় ভর্তি করা হয়েছে NRS হাসপাতালে। গাফিলতি না কি অসুস্থতার জেরে দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
 
মেলার আনন্দ মুহূর্তে বদলে গেল বিভীষিকায়। জয়রাইডে চড়া তরুণীর ঠিকানা হল হাসপাতালের বিছানা। মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় নাগরদোলা দুর্ঘটনা। চলন্ত নাগরদোলা থেকে পড়ে গুরুতর জখম তরুণী।  
 
পুলিশ সূত্রে খবর, আহত তরুণীর নাম প্রিয়াঙ্কা সাউ। বছর ২৫-এর তরুণী আদতে বিহারের বাসিন্দা। পরিবারের সঙ্গে থাকেন আনন্দ পালিত রোডে। পুলিশ জানতে পেরেছে, বন্ধুদের সঙ্গে এদিন রথের মেলায় আসেন তরুণী। চড়েন নাগরদোলায়। রাত ৯টা নাগাদ নাগরদোলার ওপর থেকে নীচে পড়ে যান প্রিয়াঙ্কা।
 
 
দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনআরএসে। হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর আঘাত থাকায় নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তরুণীর অবস্থা সঙ্কটজনক। 
 
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই তরুণী
 
আনন্দ পালিত রোডে বাবা-মা ও দুই দাদার সঙ্গে থাকতেন। মা ও দাদারা বিহারে। বাবা-ও মেয়ে ছিলেন। বন্ধুকে নিয়ে মেলায় যান। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে নাগরদোলা।  মেলা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
 
গাফিলতি না কি তরুণীর অসুস্থতা, কী কারণে ঘটল দুর্ঘটনা, খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ (Kolkata Police)।
 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget