এক্সপ্লোর

Kolkata News: চাকরিতে বাকি ছিল আর তিন মাস, কর্মরত অবস্থায় গাড়ি চাপা পড়ে বেঘোরে মৃত্যুর পুরকর্মীর

Kolkata News: ৯২ নম্বর ওয়ার্ডের মহারাজা টেগোর রোডে এই ঘটনা ঘটেছে।

হিন্দোল দে, কলকাতা: মাত্র তিন মাস বাকি চাকরি থেকে অবসর নেওয়ার। তার পর বাড়িতে বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু অবসরযাপনের সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। কর্মরত অবস্থাতেই বেঘোরে মৃত্যু হল কলকাতা পুরসভার এক কর্মীর।  বেপরোয়া গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। তাতেই প্রাণ হারান ওই ব্যক্তি।

জলের পাইপ লাইনে কাজ করার সময় বিপত্তি

 ৯২ নম্বর ওয়ার্ডের মহারাজা টেগোর রোডে এই ঘটনা ঘটেছে। সেখানে জলের পাইপ লাইনে কাজ করছিলেন ওই ব্যক্তি। সেই সময় বেপরোয়া গতিতে ছুটে এসে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে।

পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, অবসর নিতে আর মাত্র ৩ মাস বাকি ছিল ওই ব্যক্তির। তার আগেই, কর্মরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুরসভার ওই কর্মীর। মৃত ব্যক্তিকে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতের (Barasat News) বাসিন্দা লক্ষ্মীকান্ত মণ্ডল বলে শনাক্ত করা গিয়েছে। 

আরও পড়ুন: Calcutta High Court : নরেন্দ্রপুরে মহিলাকে অপহরণের চেষ্টা ও হুমকি, CID-র কাছে মামলা হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। Bangla News

অবসরের আর তিন মাস বাকি ছিল

বুধবার সকালে, কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের মহারাজা টেগোর রোডে জলের পাইপ লাইনের ফেরুলের কাজ করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় বেপরোয়া ভাবে এসে পিছন দিক থেকে ধাক্কা মারে এই গাড়িটি। গুরুতর আহত অবস্থায়, তাঁকে MR বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, "কাজ করছিলেন, পিছন থেকে গাড়ি ধাক্কা মারে। দু’দিন আগেই বলছিলেন আপনাদের ছেড়ে চলে যাব। আর তিন মাস বাকি ছিল অবসরের।" ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget