এক্সপ্লোর

Kolkata News: নারকেলডাঙা ক্যানাল ওয়েস্ট রোড জুড়ে বেআইনি পার্কিং, হটাতে উদ্যোগী হল পুরসভা

Kolkata News: শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই ক্যানাল ওয়েস্ট রোড। কিন্তু দিনের পর দিন সেখানে বেআইনি ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

কলকাতা: নারকেলডাঙা (Narkeldanga) ক্যানাল ওয়েস্ট রোড (Canal West Road) থেকে বেআইনি পার্কিং (Illegal Parking) সরাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা (KMC) এবং পুলিশ-প্রশাসন। শনিবার ওই রাস্তার পরিস্থিতি সরেজমিনে দেখতে যান প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা। সেখানে বেআইনি ভাবে রাস্তা জুড়ে গাড়ি রাখা হয়েছে বলে অভিযোগ। তা হটাতে সোমবার থেকে মাইকে প্রচার চালানো হবে। তার পর গাড়ি সরানোর জন্য সাত দিন সময় দেওয়া হবে সকলকে। তার মধ্যে রাস্তা খালি না করলে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই ক্যানাল ওয়েস্ট রোড। কিন্তু দিনের পর দিন সেখানে বেআইনি ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পুরনো, অকেজো গাড়িও দাঁড়িয়ে রয়েছে সারি সারি। এর ফলে রাস্তায় যান চলাচল দায় হয়ে দাঁড়িয়েছে। নারকেলডাঙা থানা থেকে মানিকতলা মেইন রোড পর্যন্ত এই বেআইনি পার্কিং রয়েছে বলে অভিযোগ। তা সরাতেই এ বার পরিকল্পনা গ্রহণ করল পুলিশ এবং প্রশাসন। বাল হয়েছে, বেআইনি পার্কিংয়ের জন্য যাতায়াতের অসুবিধা হচ্ছে। রাস্তাটিকে পুরোপুরি কাজে লাগাতে হলে সেগুলি সরানো প্রয়োজন।

এ দিন পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন ইস্ট সাবআর্বান ডিভিশনের ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। তিনি বলেন, ‘‘রাস্তাটিকে নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু বেআইনি পার্কিংয়ের জন্য রাস্তার সদ্ব্যবহার হচ্ছে না। এর জন্যই বেশি যানয়ট হচ্ছে। মালিকদের গাড়ি সরাতে বলা হবে। নির্দেশ না মানলে পুরসভা এবং পুলিশের তরফে কড়া আইনি পদক্ষেপ করা হবে তাঁদের বিরুদ্ধে।’’

আরও পড়ুন: Saugata Roy on Mamata Banerjee: মমতার নামে দল চলে, তৃণমূলে ওঁর বিকল্প নেই, অন্তর্ঘাতপর্ব পেরিয়ে বললেন সৌগত

এ দিন ওই রাস্তা পরিদর্শনে যান ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীও। তিনি বলেন, ‘‘বেআইনি পার্কিংয়ে ভরে গিয়েছে রাস্তা। রাস্তা ব্যবহারই কার যাচ্ছে না। এখানে কিন্তু বস্তি উচ্ছেদের কোনও ব্য়াপার নেই। বরং বেআইনি পার্কিংয়ের সুযোগ নিয়ে মদ এবং জুয়ার আড্ডা চলছে দেদার। তা রুখতেই পদক্ষেপ করা হচ্ছে। রাস্তাটির সঠিক ব্যবহার হলে সহজে কলকাতা স্টেশন পৌঁছনো যাবে। মাইকে সতর্ক করব আমরা। তাতে কাজ না হলে আইনি পদক্ষেপ করা হবে।’’

বেআইনি এবং জবরদখলকারীদের বিরুদ্ধে পুরসভার তরফে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। তিনি বলেন, ‘‘আমরা পার্কিং অ্যাপ করে দিচ্ছি। ফলে কোথায় কোথায় পার্কিং রয়েছে, তা পুলিশ এবং সাধারণ মানুষ জানতে পারবেন। তা ছাড়া মোটা জরিমানার বন্দোবস্ত করলেই আর বেআইনি ভাবে গাড়ি রাখবে না কেউ। দরকার হলে গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে।’’ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ক্যানাল ওয়েস্ট রোডের সঠিক ব্যবস্থা হলে কলকাতা স্টেশন যাওয়া সহজ হবে যেমন, তেমনই মধ্য কলকাতাকে যানজট মুক্তও করা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget