এক্সপ্লোর

KMC Election Result 2021: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলাম জিতব', প্রতিক্রিয়া দেবাশিস কুমারের

Kolkata Municipal Election 2021: এদিন জয়লাভের পর এবিপি আনন্দকে দেবাশিস কুমার বলেন, "আমি আমার নেত্রীকে কথা দিয়েছিলাম। আমরা জিতব।"

কলকাতা: বিধানসভা ভোটে রাসবিহারী কেন্দ্র থেকে জিতে এবার প্রথম বিধানসভায় গিয়েছেন, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমারও (Debasish Kumar)। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতিত্বের দায়িত্বও তাঁর কাঁধে। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্বও তাঁর কাঁধে। এবারও জয়ের ধারা বজায় রেখেছেন তিনি। 

পুরভোটে (KMC Election Result 2021) ৮৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিতলেন দেবাশিস কুমার।  ৯ হাজার ৮৩৬টি ভোটে জিতেছেন তিনি। এদিন জয়লাভের পর এবিপি আনন্দকে দেবাশিস কুমার বলেন, "আমি আমার নেত্রীকে কথা দিয়েছিলাম। আমরা জিতব। আমার ভাল লাগছে মানুষ আমাদের বিশ্বাস করেছে। ৮৬ এবং ৮৭ ওয়ার্ডেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরাই জয়ী হয়েছে। ৬৮ এবং ৭০ ওয়ার্ডে এখনও এগিয়ে আছে আমাদের প্রার্থীরা।"  

 এখনও পর্যন্ত ভোট পরিসংখ্যানের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৪.২ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ৯ শতাংশ ভোট, বিজেপির প্রাপ্ত ভোট ৮ শতাংশ। 

অন্যদিকে, কলকাতা পুরসভার ( ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল (TMC) প্রার্থী তারক সিংহ (Tarak Singh)। জেতার পর কী বললেন তারক সিংহ? তাঁর কথায়, " দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র। দল বেছে নিয়েছিল। মানুষের জন্য কাজ করেছি। মানুষ ভোট দিয়েছে। জিতেছি। ১৪৪ ওয়ার্ডে ৬ হাজার বুথে ভোট হয়েছে। তবে সবথেকে বেশি খুশি হয়েছি কাকলি বাগ জিতেছেন বলে।''

এছাড়াও, ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। এছাড়াও এগিয়ে রয়েছেন ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

প্রাথমিক ট্রেন্ডে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই এগিয়ে মুখ্যমন্ত্রীর ( CM Mamata Banerjee ) ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় ( Kajari Banerjee)।  বহু বছর ধরে রাজনীতির (Politics) সঙ্গে যুক্ত। এবার রাজনীতির চিরাচরিত গণ্ডি পেরিয়ে ভোটের (Election) ময়দানে কাজরী বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ( CM Mamata Banerjee ) ওয়ার্ড বলে পরিচিত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৭৩ নং ওয়ার্ড। সেই ওয়ার্ডেই এবার প্রার্থী হন কাজরী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget