এক্সপ্লোর

Firhad Hakim: মেয়র পদে আজ শপথ নেবেন ফিরহাদ হাকিম, সাজছে পুরভবন

Firhad hakim taking oath: শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম।  দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

কলকাতা:  কলকাতা পুরসভার মেয়র পদে আজ শপথ নেবেন ফিরহাদ হাকিম।  তাঁর সঙ্গেই শপথ নেবেন ডেপুটি মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদরা।  শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম।  দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তার জন্য পুরসভার ভিতরের চত্বরে তৈরি করা হয়েছে মঞ্চ। সাজিয়ে তোলা হয়েছে পুরভবন।  

বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়।                        

২০০০ সাল। প্রথমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ হাকিম। এরপর দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন। দিনে দিনে দায়িত্বও বেড়েছে। কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে হয়েছেন বিধায়ক, মন্ত্রী,মেয়র। ২০১৮-র এই ডিসেম্বর মাসেই কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হন ফিরহাদ হাকিম। মন্ত্রিত্বের সঙ্গে সঙ্গে মেয়রের দায়িত্ব। পিছু তাড়া করে বেড়িয়েছে নানা বিতর্কও। ফিরহাদের চ্যালেঞ্জিং জব।          

এবার পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী ছিলেন  ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে ছিলেন বামেদের প্রার্থী পারমিতা দাশগুপ্ত , কংগ্রেসের প্রার্থী হয়েছেন অনিমেষ ভট্টাচার্য, ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন প্রতাপ সোনকার।                   

পুরভোটের পরীক্ষায়, তৃণমূলের রিপোর্ট কার্ডে ঢালাও নম্বর দিয়েছে কলকাতাবাসী। এবার পুরভোটে জিতে আসার পর, কলকাতা পুরসভার কাজ নিয়ে, রিপোর্ট কার্ড তৈরির পথে হাঁটতে চলেছে তৃণমূল। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল প্রকাশের পরই, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, একথা জানান ফিরহাদ হাকিম।      

 

সেরা শিরোনাম

Bankura News: CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
West Bengal News Live Updates: বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন?
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Ujjwala Yojana: ৩টি গ্যাস সিলিন্ডার-এর জন্য ৩০০০ টাকা, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুবিধা ?
৩টি গ্যাস সিলিন্ডার-এর জন্য ৩০০০ টাকা, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুবিধা ?

ভিডিও

Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের
Kankurgachi News: কাঁকুড়গাছিতে পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget