এক্সপ্লোর

Kolkata Murder : এলাকাজুড়ে দুর্গন্ধ, পুলিশ তালা ভাঙতেই উদ্ধার রিকশাচালকের 'খুন' হওয়া পচাগলা দেহ

Kolkata Crime News : মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ওই ঘরের বাসিন্দা অপর এক রিকশচালককে খুঁজছে পুলিশ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাঘাযতীন স্টেশন রোডে (Baghajatin Station Road) বন্ধ ঘরের তালা ভেঙে উদ্ধার এক রিকশচালকের পচাগলা দেহ। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান পুলিশের। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ওই ঘরের বাসিন্দা অপর এক রিকশচালককে খুঁজছে পুলিশ (Police)।

সকাল থেকেই এলাকায় ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ। সময়ের সঙ্গে সঙ্গে দুর্গন্ধের তীব্রতা বাড়তে থাকায় পাটুলি থানায় খবর দেন এলাকার বাসিন্দারা। পুলিশ এসে একটি ঘরের তালা ভেঙে উদ্ধার করল এক রিকশচালকের পচাগলা দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঘাযতীন স্টেশন রোডের তালপুকুর এলাকায়। 

মৃতের নাম, শম্ভু অধিকারী(৪৫)। বাড়ি গড়িয়ায়। বাঘাযতীন স্টেশন রোডে তিনি রিকশ চালাতেন। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে বাড়ি ফেরেননি শম্ভু। মঙ্গলবার সারাদিন খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। এদিকে, এদিন সকালে বাঘাযতীন স্টেশন রোডের তালপুকুর এলাকার একটি ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন পাটুলি থানায়। ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পুলিশ এসে তালা ভেঙে উদ্ধার করে শম্ভুর দেহ। 

পাটুলি থানার পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান। তবে কী কারণে কীভাবে খুন তা জানতে তদন্ত চলছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ওই ঘরের বাসিন্দা অন্য এক রিকশচালকের খোঁজ করা হচ্ছে। এদিন ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। সংগ্রহ করেন নমুনা। 

আরও পড়ুন-ফের দুর্যোগের ঘনঘটা, গভীর নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টির দুর্যোগ

দিনকয়েক আগে পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি, ভাসুর, জা ও ভাসুরের কিশোরী কন্যাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি হাওড়া থানার এমসি ঘোষ লেনের। খুনের অভিযোগে গ্রেফতার ছোট ভাইয়ের স্ত্রী পল্লবী ঘোষ। পলাতক তাঁর স্বামী দেবরাজ। 

পুলিশের দাবি, জেরায় পল্লবী জানিয়েছেন, গতকাল রাতে শৌচাগারে কল খুলে রাখা নিয়ে জা রেখা ও ভাসুর দেবাশিসের সঙ্গে অশান্তি শুরু হয়। নিজের ৭ বছরের ছেলেকে দোতলার ঘরে বন্ধ করে কাটারি নিয়ে নীচে নেমে জা-ভাসুরকে কোপাতে শুরু করেন পল্লবী। বাধা দিলে শাশুড়ি মাধবী ও জায়ের মেয়ে ১৩ বছরের তিয়াসাকে এলোপাথাড়ি কোপান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। বাঁচাতে গিয়ে জখম হন এক আত্মীয়। শুধুই পারিবারিক বিবাদ? নাকি সম্পত্তি বা অন্য কোনও আক্রোশে খুন? খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় পল্লবীর দাবি, তাঁর স্বামী বাড়ি ছিলেন না। একাই খুন করেছেন ৪ জনকে। রেগে গেলে যা ইচ্ছে তাই করতে পারি। এমনকি নিজেকেও মারতে পারি, পুলিশের কাছে দাবি পল্লবীর। ধৃত মহিলার আচরণ স্বাভাবিক নয় বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget