এক্সপ্লোর

Thakurpukur Murder: বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপ যুবককে! গ্রেফতার ১

Kolkata Crime:দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: চতুর্থীর দিন। তিলোত্তমায় পুজোর আমেজ লেগে গিয়েছে। তারমধ্য়েই ভয়াবহ খুনের ঘটনা। বুধবার, সকালে ঠাকুরপুকুরে খুন হল এক যুবক। রাস্তার উপর মোটরবাইক থামিয়ে এলোপাথাড়ি ছুরির কোপ মারা হল এক যুবককে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।  

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ। সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তাতে দেখা যাচ্ছে, ফুটপাতে রক্ত ছড়িয়ে রয়েছে। পাশেই পড়ে রয়েছে একজোড়া চটি। আর এক পাশে দাঁড় করানো রয়েছে একটি বাইক। যার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তাকেও দেখা গিয়েছে। সে পাশের গলি দিয়ে হেঁটে চলেছে।  

মৃতের পরিচয়:
ঠাকুরপুকুরে খুন হওয়া যুবকের নাম অনিমেষ সিংহ, বয়স বছর ছাব্বিশ। তার বাড়ি বেহালার শীলপাড়া এলাকায়। কাজ করতেন বেসরকারি সংস্থায়। পরিবার সূত্রে খবর, এদিন সকালে বাইকে করে বোনকে নিয়ে বেহালা চৌরাস্তায় ছাড়তে যান। ফেরার পথে এলআইসি মোড়ের কাছে তাঁর পথ আটকান এক যুবক। বাইক থামাতেই, ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন অনিমেষকে। হামলা চালানোর পর হেঁটেই এলাকা থেকে চলে যান হামলাকারী। সেই ছবি ধরা পড়ে রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে অনিমেষকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতাল, পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে সুবল সরদার(৩৪) নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন এই হামলা? ঠিক কী কারণে এই খুন?  তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। তদন্তের জন্য ধৃতকে নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা।   

মধ্যমগ্রামেও খুন:
ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের পূর্ব উদয়রাজপুরে। মৃতের নাম পারমিতা চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, সনৎ বসু নামে এক পনির বিক্রেতা প্রায়ই পনির বিক্রি করতে বাড়িতে আসতেন। বুধবার সকালে এসে অসুস্থতার কথা বলে জল খেতে চান। ঘরে ঢুকে জল খাওয়ার পর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন পারমিতার ওপর। কুপিয়ে খুন করেন মহিলাকে।

আরও পড়ুন: সন্ধে ৬টার মধ্যে CBI-এর মুখোমুখি!OMR মামলায় কাকে নির্দেশ হাইকোর্টের

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ
Kolkata Metro: পরপর ৪ টি রবিবার উত্তর-দক্ষিণ লাইনে বন্ধ থাকবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ
Kolkata Metro: পরপর ৪ টি রবিবার উত্তর-দক্ষিণ লাইনে বন্ধ থাকবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ
Cyclone Alert: ৪৮ ঘণ্টা পরই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়? হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, উপকূলে রেড অ্যালার্ট
৪৮ ঘণ্টা পরই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়? হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, উপকূলে রেড অ্যালার্ট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget