এক্সপ্লোর

Kolkata News: বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

Kolkata Update: পরিবারের দাবি, সুশান্ত অনেকদিন ধরেই মানসিক চাপে ছিলেন। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই প্রোমোটার।

হিন্দোল দে, কলকাতা: প্রোমোটারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কলকাতার রিজেন্ট কলোনিতে (Regent Colony)। বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান ওই প্রোমোটার আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম সুশান্ত মুখোপাধ্যায়, বয়স ৪৮ বছর। রবিবার সকালে রিজেন্ট কলোনির বাড়ি থেকে উদ্ধার হয় ওই প্রোমোটারের (Promoter) দেহ। নিজের ঘর থেকেই ওই প্রোমোটারের দেহ মিলেছে। সূত্রের খবর, এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে প্রোমোটারকে মৃত বলে ঘোষণা করা হয়। 

পরিবারের দাবি: 
পরিবারের দাবি, সুশান্ত অনেকদিন ধরেই মানসিক চাপে ছিলেন। পুলিশের (Police) অনুমান, আত্মহত্যা করেছেন ওই প্রোমোটার। তাহলে কি মানসিক চাপেই আত্মহত্যা? সূত্রের খবর, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। 

কেন মানসিক চাপ?
পরিবারের দাবি, বেশ কয়েকটি প্রোমোটিংয়ের কাজ আটকে ছিল সুশান্তর।  তার সঙ্গেই বাজারেও প্রচুর ধারদেনা হয়ে গিয়েছিল। তার সঙ্গেই ব্যক্তিগত জীবনেও চাপ ছিল সুশান্তর। মৃত প্রোমোটারের পরিবার সূত্রের খবর, স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না সুশান্তর। দুই কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকেন স্ত্রী। সব মিলিয়ে প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন সুশান্ত। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই প্রোমোটার। তাহলে কি মানসিক চাপেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন সুশান্ত? খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

এর আগে প্রায় একইরকম একটি ঘটনা ঘটেছিল রিজেন্ট পার্ক থানা এলাকায়। সেবারও বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছিল ছাত্রের ঝুলন্ত দেহ। একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টেনের ছাত্র ছিল সে। টিউশন পড়তে যাওয়ার কথা ছিল ওই ছাত্রের। সময়ে পেরিয়ে গেলেও ঘর থেকে বেরোয়নি ওই ছাত্র। দেরি দেখে ডাকাডাকি শুরু করে পরিবার। তারপরেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকতেই ঝুলন্ত দেহ দেখা যায়। পড়াশোনার পাশাপাশি গানবাজনাও করত ওই ছাত্র। ঘর থেকে সুইসাইড নোটও মেলেনি। পুলিশের সন্দেহ ছিল, আপাতদৃষ্টিতে সব ঠিক থাকলেও ভিতরে ভিতরে কোনও অবসাদে ভুগছিল ক্লাস টেনের ওই ছাত্র।  

আরও পড়ুন: আরও পড়ুন: খেজুরির বিস্ফোরণে ওড়িশা থেকে পাকড়াও আরও এক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'অভিষেককে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন, মমতা ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছিলেন', এবার কটাক্ষ হুমায়ুন কবীরের
'অভিষেককে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন, মমতা ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছিলেন', এবার কটাক্ষ হুমায়ুন কবীরের
WB News Live: বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন
বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন
Cooch Behar News: ভয়ে খাটের নীচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ ?
ভয়ে খাটের নীচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ ?
Mograhat: ত্রিপল চুরি ও পাচারের অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই, বিক্ষোভ মগরাহাটে
ত্রিপল চুরি ও পাচারের অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই, বিক্ষোভ মগরাহাটে

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget