এক্সপ্লোর

Kolkata News: নিউ আলিপুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন ! শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত ..

New Alipore Fire Incident Sealdah Train service Disrupted নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন !

কলকাতা: তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন ছড়িয়েছে বলে খবর। নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ । অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত।

শেষ অবধি পাওয়া খবরে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস এবং দেবাশিষ কুমার। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আগুন নেভাতে ব্রিজের উপর থেকে জল ছড়ানো হচ্ছে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে উত্তুরে হাওয়া। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমে পড়েছে সেনাবাহিনীর জওয়ানরা। কালো ধোঁয়া ঢেকে গিয়েছে চারিদিক। পুড়ে গিয়েছে একের পর এক ঘর। ঘড়ির কাঁটায় ৮ টা বেজেছে। তাও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শীতের শহরে ফের গৃহহীন প্রচুর মানুষ।

ঘটনাস্থলে ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'দেখুন এটা কিছু একটা আছে। হয় এই ঠান্ডার জন্য...বিশেষ করে ঝুপড়িতে, যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। শীতে গরম করার জন্য হয়তো .. না হলে পরপর ঝুপড়িতে এইভাবে আগুন লাগার কথা নয়। এটা দেখতে হবে। আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি ।  এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকতো না থাকতো কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। কিন্তু কেউ ভিতরে ছিল না।'

আরও পড়ুন, মাকে হারাল শিশুসন্তান, গুরুতর জখম স্বামী, মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুরে !

সম্প্রতি তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ২০০ টিরও বেশি ঝুপড়ি। স্থানীয়দের চোখে-মুখে এখনও আতঙ্ক। আচমকা সবকিছু হারিয়ে দিশেহারা বহু মানুষ। গতকাল সরকারি তরফে দুর্গতদের কম্বল ও ত্রিপল বিতরণ করা হয়। তাঁদের ফের ঝুপড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক জাভেদ খান। মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় কয়েকটি স্কুল ও ক্লাবঘরে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget