এক্সপ্লোর

Recruitment Scam: 'মানিক-ছটা থেকে মুক্ত হতে ২-৩ বছর লাগবে পর্ষদের', নিয়োগ মামলায় কী বললেন বিচারপতি ?

CBI ED on Manik : মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একথাই জানাল সিবিআই।

কলকাতা: মানিক ভট্টাচার্যকে (Manik Bhattarya) হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে (Suprime Court)। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে একথাই জানাল সিবিআই (CBI)। এরই মধ্যে বেআইনি আর্থিক লেনদেনে, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের (Partha Chatterjee and Manik Bhattacharya) যোগসূত্র নিয়ে বিস্ফোরক দাবি করেছে ইডি (ED)।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও চাপ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ওপর। বৃহস্পতিবার তাঁর রক্ষাকবচ খারিজের জন্য CBI’কে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর CBI জানাল, মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে তারা সর্বোচ্চ আদালতে আবেদন করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, বেসরকারি আইন ও ফার্মা কলেজের অনুমোদন বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করে আর্থিকভাবে লাভবান হন পার্থ ও মানিক। প্রতিটি বেসরকারি আইন অথবা ফার্মাসি কলেজের NOC বা অনুমোদন দেওয়ার জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা করে নেওয়া হত। এই চক্রে একাধিক মধ্যস্থতাকারী বা মিডলম্যান এবং এক মানিক ঘনিষ্ঠের খোঁজ মিলেছে বলে সূত্রের দাবি।

আরও পড়ুন, প্রশ্নের মুখে OMR শিট সংস্থার বাঙালি আধিকারিক ! সুবীরেশের বিরুদ্ধে কী দাবি সিবিআই-র ?

ED সূত্রে দাবি, ইতিমধ্যেই বেসরকারি আইন ও ফার্মা কলেজগুলির তালিকা তৈরি করে সেগুলি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে সেই কলেজের মালিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।  কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও ওঠে মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ। দুর্নীতি মামলায় অ্যাপ্টিটিউড টেস্ট প্রসঙ্গে বিশ্বকাপের তুলনা টেনে ক্ষোভের সুরে বিচারপতি বলেন, তুমি ব্রাজিলের জার্সি পরে আছ বলে নম্বর পাবে, আর যে আর্জেন্তিনার জার্সি পরে আছে, সে নম্বর পাবে না, সেটা হয়না। দুর্নীতি এবং মানিক ভট্টাচার্যর ছটা থেকে মুক্ত হতে পর্ষদের আরও ২-৩ বছর সময় লাগবে।  এই প্রেক্ষাপটেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, CBI নিয়ে মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। সিবিআই এই রক্ষাকবচ খারিজের আবেদন করুন।তখন সিবিআই জানায়, মানিক ভট্টাচার্যকে হেফাজতে পেতে তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেছে। তবে এদিন ফের একবার কার্যত হুঁশিয়ারির সুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে বলেন, আমাকে কি আবার SIT পুনর্গঠন করতে হবে?

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget