এক্সপ্লোর

SSC Scam: প্রশ্নের মুখে OMR শিট মূল্যায়নকারী সংস্থা ! সুবীরেশের বিরুদ্ধে কী দাবি সিবিআই-র ?

WB SSC Scam: SSC’র নিয়োগ দুর্নীতির মামলায় প্রশ্নের মুখে এবার OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার এক বাঙালি আধিকারিকের ভূমিকা!

কলকাতা: SSC’র নিয়োগ দুর্নীতির মামলায় (Reqruitment Scam Case) এবার প্রশ্নের মুখে OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার এক বাঙালির আধিকারিকের ভূমিকা! সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য, এমন অনেক প্রার্থীর চাকরির জন্য সুপারিশ করতেন, যাঁরা পরীক্ষায় পাসই করতে পারেননি। সুবীরেশের নির্দেশে SSC-র তৎকালীন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু সেই ফেল করা প্রার্থীদের নম্বর বাড়াতেন। যাতে তাঁরা প্যানেল বা ওয়েটিং লিস্টে চলে আসেন।

সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে, SSC’র চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশ ভট্টাচার্য বাকিদের আশ্বাস দিয়েছিলেন, SSC-র কাছে থাকা নথিতে, ফেল করা প্রার্থীদের নম্বর যেভাবে বাড়ানো হবে, NYSA-র হেফাজতে থাকা নথিতেও, সেই প্রার্থীর নম্বর, সেইভাবেই বাড়িয়ে দেওয়া হবে। আর এব্যাপারে সাহায্য করবেন NYSA-র ভাইস প্রেসিডেন্ট। চার্জশিটে আরও দাবি করা হয়েছে, সুবীরেশ ভট্টাচার্য সহ অভিযুক্তদের এই আশ্বাসও দিয়েছিলেন যে, নম্বর বাড়ানোর পর, নতুন তথ্যও এসএসসি-র হাতে তুলে দেবেন ওই বেসরকারি সংস্থার অফিসার।

তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), আদালতে দাবি সিবিআইয়ের (CBI)। ‘সুবীরেশ ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করা হয়েছে, আবার জেরা করা হবে। সেজন্যই সম্প্রতি সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ হয়েছে। অন্য মামলায় যুক্ত আছেন কিনা, খোঁজ করা হচ্ছে, জানাল সিবিআই। ‘গ্রুপ ডি মামলায় ৫৪২ চাকরি বাতিল, ৩৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যদি সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আবেদন করুন’, সিবিআইকে বললেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন, জ্বালানির কী দাম কলকাতায় ? দেশের এই শহরগুলিতে ১০০-র নিচে পেট্রোল

‘আপনারা কোন পরিস্থিতিতে দিল্লি-অসম বা ভুবনেশ্বরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারেন? যেমন সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে শিলং-এ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল’, সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি।  সেটা বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে, জানাল সিবিআই। সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে না নিলে তথ্য জানা সম্ভব নয়, মন্তব্য বিচারপতির। জেলে কতক্ষণ জেরা করতে পারেন? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। ‘আপনারা সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানান’। তারপর অন্য কোথাও নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেব, মন্তব্য বিচারপতির। একই ধরনের নির্দেশ মানিক ভট্টাচার্যর ক্ষেত্রেও দিতে হবে, মন্তব্য বিচারপতির।                

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget