এক্সপ্লোর

Kolkata Police: খাস কলকাতার নিউ মার্কেটে চাঁদার জুলুম, আক্রান্ত পুলিশ

Police in West Bengal: জেলার কোথাও আক্রান্ত হলেন পুলিশকর্মী, কোথাও চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল।

আবির দত্ত, সুদীপ চক্রবর্তী ও সুজিত মণ্ডল, কলকাতা: খাস কলকাতার (Kolkata) নিউ মার্কেটে (New Market) চাঁদার জুলুম। আক্রান্ত হলেন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী (Police)। অন্য়দিকে, নদিয়ার শান্তিপুরে চাঁদা দিতে না পারায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল।    

কলকাতা থেকে জেলা নানা জায়গায় চাঁদার জুলুম। খাস কলকাতায় আক্রান্ত হল খোদ পুলিশই। জেলার কোথাও আক্রান্ত হলেন পুলিশকর্মী, কোথাও চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, রবিবার রাতে নিউ মার্কেটের বনধু মহল ক্লাবের সদস্যরা একটি লরিকে দাঁড় করিয়ে ৫ হাজার টাকা চাঁদা চান। লরি চালক চাঁদা দিতে না চাইলে বচসা শুরু হয়। অভিযোগ, নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাদের উপর চড়াও হন ক্লাব সদস্যরা। 

পুলিশকে মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। ঘটনার পর রাতভর ধরপাকড় চলায় পুলিশ। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হয়েছেন খোদ মহকুমা শাসকের নিরাপত্তারক্ষী। 

অভিযোগ, রায়গঞ্জের কালীবাড়ির বাসিন্দা পুলিশকর্মী নন্দ মণ্ডলের কাছে ২০ হাজার টাকা চাঁদা চান স্থানীয় বিপ্লবী ক্লাবের সদস্যরা। ২ হাজার টাকা চাঁদা ও মন্দির করার সময় কিছু টাকা দেবেন বলে ক্লাবের সদস্যরা জানান তিনি। অভিযোগ, দাবি মতো চাঁদা না পেয়ে ক্লাবের কিছু মত্ত সদস্য ওই পুলিশকর্মীর বাড়িতে গিয়ে হামলা চালায় ও তাঁকে মারধর করে। 

কর্ণজোড়া ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছসে পুলিশের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত পুলিশকর্মী নন্দ মণ্ডল বলেন, 'মদ খেয়ে এসে চাঁদা চায়। আমি এসডিও স্যারকে জানাই। পুলিশের ভ্যান এসেছিল। আমি যাই। পিছন থেকে কিছু লোক এসে স্যারের সামনেই আমাকে লাথি ঘুষি মেরেছে।'   

আরও পড়ুন, প্রেসিডেন্সি জেলে পার্থর পাশে জ্যোতিপ্রিয়, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে

নদিয়ার শান্তিপুরে চাঁদা দিতে না পারায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল। স্থানীয় একটি বারোয়ারি পুজো কমিটির সদস্যরা চিকিৎসক সুজন দাসের কাছে চাঁদা চান। কাছে টাকার ব্যাগ না থাকায় চাঁদা দিতে পারেননি তিনি। বচসা শুরু হলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।  

আক্রান্ত চিকিৎসক সুজন দাস বলেন, 'ঘোষ পাড়ায় ৮টা ২০ বাজে। তখন কিছু লোক আমার পথ আটকায়। আমি চাঁদা দিতে পারছিনা। ওদের বললাম স্বাস্থ্যকেন্দ্রে চলে আয় দিচ্ছি। আমার বাইকের চাবি খুলে নিল। ফোনটা নিতে গেছে। আমি বাধা দিয়েছি। আমাকে ধাক্কা মেরে ফেলে দিল।' 

পুজো উদ্যোক্তা নিন্টু ঘোষ বলেন, 'কিছুই হয়নি। উনি আসছিল। ছেলেরা চাঁদা তুলছিল। ওনাকে চিনতে পারেনি ডাক্তার। ওনাকে দাঁড়াতে বলছিল। দাঁড়াননি। তারপর ছেলেরা দাঁড় করিয়েছে। ওনাকে জোর করা হয়নি।' 

চিকিৎসকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget