এক্সপ্লোর

New Town: মিশনের রাঁধুনীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার, মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা

New Town Incident: শুক্রবার ধুন্ধুমারকাণ্ড ঘটে গেল নিউটাউনের নতুন পুকুর এলাকায়। আশ্রমের মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা।

রঞ্জিত সাউ, কলকাতা: মিশনে রাঁধুনীর রহস্যমৃত্যু। ধুন্ধুমার নিউ টাউনে। রামকৃষ্ণ সেবা মিশনের মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা। উঠেছে মারধরের অভিযোগও। লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ।                     

একজনের মৃত্যু ঘিরে রহস্য। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুক্রবার ধুন্ধুমারকাণ্ড ঘটে গেল নিউটাউনের নতুন পুকুর এলাকায়। আশ্রমের মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ!!পাল্টা বেধড়ক লাঠি চালাল পুলিশও।নিউটাউনের নতুন পুকুর এলাকায় রয়েছে রামকৃষ্ণ সেবা মিশন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে আশ্রমের ঘর থেকে উদ্ধার হয়, ৩৭ বছরের রোহিত হালদারের ঝুলন্ত দেহ। 

তিনি আশ্রমের রাঁধুনী ছিলেন। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। মৃত্যুর খবর চাউর হতেই, রামকৃষ্ণ সেবা মিশনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। গেট খুলে ভিতরে ঢুকে পড়েন তাঁরা। আশ্রমে কর্মীদের উপর অত্যাচার করা হয়, এই অভিযোগে আশ্রমের মহারাজের উপরেও চড়াও হন বিক্ষোভকারীরা। এক মহারাজ কার্যত ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হয়। 

আরও পড়ুন, আগামী মাস থেকে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে করোনা টিকা, নির্দেশ স্বাস্থ্য দফতরের

আরেকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। নিউটাউনের নতুন পুকুরের বাসিন্দা এক মহিলা বলেন, একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলে দিল। সাধুদের এখানে রাখা যাবে না। রামকৃষ্ণ সেবা মিশনের তরফে জানানো হয়েছে, দিন কয়েক আগে এখানে চুরি হয়েছিল। তার জন্য ওই ব্যক্তি ও তাঁর এক সহকর্মীর উপর তাঁরা সন্দেহ করেছিলেন বলে স্বীকারও করেছেন এক মহারাজ। যদিও মৃত্যুর সঙ্গে সেই ঘটনার যোগ মানতে নারাজ রামকৃষ্ণ সেবা মিশন কর্তৃপক্ষ।                                     

পরিস্থিতি সামাল দিতে টেকনোসিটি থানা থেকে আসে বিশাল পুলিশ বাহিনী। তাদের দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরই লাঠি চালাতে শুরু করে পুলিশ। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget