এক্সপ্লোর

Kolkata Accident : ফের ভোর রাতে শহরে 'বেপরোয়া গতির বলি', ফের দুর্ঘটনা বেহালায়

Kolkata Accident Death: গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রবীর চক্রবর্তী, কলকাতা  : ফের ভোর রাতে শহরে বেপরোয়া গতির বলি? বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।

কীভাবে দুর্ঘটনা 

ভোর ৩টে ১৫মিনিট নাগাদ বছর ত্রিশের শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ। গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শুভদীপ বিজলির পেশায় গ্রিল মিস্ত্রি, মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা। 

পুলিশ কী জানাল

পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে বাইকে যাচ্ছিলেন শুভদীপ। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তবে ওই বাইক আরোহীকে কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে, নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়েছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।   

নভেম্বরেই বেহালায় ঘটেছিল দুর্ঘটনা

দিনটা ছিল ৬নভেম্বর। অফিস টাইমে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডে ঘটে যায় ভয়াবহ  দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে আরেকটি বাস। আর সেই ধাক্কার অভিঘাতে সামনের বাসটি ডিভাইডারে উঠে যায়। আর পরপর ধাক্কা মারে দুটি গাড়িকে। এই ধাক্কাধাক্কিতে আহত হন ২১ জন।           

এই বছরই অগাস্টে ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনার মুখে পড়ে যায় পড়ুয়া-বোঝাই পুলকার। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল পুলকারটি। গাড়িতে থাকা পড়ুয়ারা রীতিমতো আহত হয়। স্থানীয়রাই তাদের উদ্ধার করেছিলেন। মাস কয়েকের মধ্যেই আবার ঠাকুরপুকুরে ঘটে গেল এই দুর্ঘটনা। 

আরও পড়ুন- বিধায়কের বিয়ে, কন্যাদান করলেন মন্ত্রী ! কিন্তু মিস্ হয়ে গেল হানিমুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

কিছুদিন আগে সাতসকালে ময়দান এলাকায় বেপরোয়া BMW গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী এক কলেজ ছাত্রের। সকাল ৬টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে চড়ে ময়দানে খেলতে আসছিলেন তিন তরুণ। কারও মাথায় হেলমেট ছিল না। একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে বেপরোয়া গাড়ি চালানো ও পথ নিরাপত্তা নিয়ে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget