এক্সপ্লোর

Madan Mitra: দুর্গাপুজো আসছে, একটু বোমা-গুলি না থাকলে তো: মদন মিত্র

Madan Mitra's Controversial Speech on Bomb Rescue in Bengal: দুর্গাপুজো আসছে, একটু বোমা-গুলি না থাকলে তো ...সরকার দেখছে: মদন মিত্র।

কলকাতাঃ 'দুর্গাপুজো (Durga Puja 2022) আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে', বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)। পানিহাটির তৃণমূল বিধায়ক বলেন,' ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না, ভাটপাড়াতেও আর বোমা পড়বে না।' কলকাতায় একটি অনুষ্ঠানে মদনের মন্তব্যে তোলপাড় বাংলা।

আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলাভাগ হতে দেব না : অভিষেক

'দুর্গাপুজো আসছে, একটু বোমা-গুলি না থাকলে তো'

এদিন পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। এমনকি তিনি বলেন, 'ভাটাপাড়াতেও আর বোমা পড়বে না।' কারণ ভোটের আগে থেকে একাধিকবার বোম পড়ার ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। ভাড়াবাড়ির নিচতলা থেকেও বোমার স্টক প্রকাশ্যে এসেছে। বাংলার বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভাটপাড়াতে আর বোমার আওয়াজ শুনতে পাওয়া যাবে না, বলেই এদিন হাসি মুখে কঠিন প্রতিশ্রুতি দিলেন মদন মিত্র।

'বাংলা বারুদের স্তূপে পরিণত হয়েছে '

প্রসঙ্গত, বাংলা বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে এর আগেই তোপ দেগেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছিলেন। কারণ একুশ থেকে বাইশের মধ্যে রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধার, বোমা বানাতে গিয়ে ফেটে যাওয়া থেকে শুরু করে বোমা হামলায় মৃত্যু, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফেটে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরে স্বাভাবিকভাবেই এরপরেই শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিশেষ করে গেরুয়া শিবির। এদিকে সেই বিতর্কিত বিষয় নিয়েই এদিন ফের মুখ খুললেন মদন মিত্র।

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget