এক্সপ্লোর

Kolkata News : দীপাবলির আগে ডেঙ্গিতে ফের মৃত্যু কলকাতায়, প্রাণ হারালেন বছর ২৪-র যুবক

Kolkata Dengue Death: ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃত সায়ন ঘোষ চৌধুরী কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা।

ঝিলম করঞ্জাই,কলকাতা: ফের শহরে ডেঙ্গি (Dengue)আক্রান্তের মৃত্যু। মৃত সায়ন ঘোষ চৌধুরী কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন বছর চব্বিশের যুবক। অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার এম আর বাঙুর হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। ওইদিনই বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। 

প্রসঙ্গত, কালীপুজোর  আগে ডেঙ্গি পরিস্থিতি ভয়ঙ্কর। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছুঁইছুঁই। উল্লেখ্য, সবথেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার। ওই জেলায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৭ জন। এরপর রয়েছে হুগলি। সেখানে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৭৬। কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন। তারপর রয়েছে হাওড়া। সেখানে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৫৭২ জন।  দুর্গা পুজোর সময় ভয়ঙ্কর চেহারা নিয়েছিল ডেঙ্গি। দুর্গা পুজো শেষ হলেও কিন্তু ডেঙ্গির আতঙ্কের শেষ কবে? সরকারি, বেসরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

ডেঙ্গি চিকিত্‍সায় রাজ্যে দুই নোডাল হাসপাতাল, বেলেঘাটা আইডি ও এম আর বাঙুর হাসপাতাল।হাসপাতালের পরিসংখ্যান বলছে,  এমআর বাঙুরে ডেঙ্গি ওয়ার্ডে ১১৯টি বেড রয়েছে।  বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে রয়েছে ৮০টি বেড।  বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে ৪৪টি বেড। বেসরকারি হাসপাতালগুলির মধ্যে আমরি হাসপাতাল,  উডল্যান্ডস, পিয়ারলেস হাসপাতাল-সহ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালেও ডেঙ্গি ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়। এরই মাঝে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গির উপসর্গের পরিবর্তন। চিকিত্‍সকরা জানাচ্ছেন, ইদানিং বহু ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট বাড়তে শুরু করার পর, হঠাৎ করে আবার প্লেটলেট কমতে শুরু করছে। এমনটা আগে বিশেষ দেখা যায়নি। বিভিন্ন পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। 

আরও পড়ুন, ফের গঙ্গা গর্ভে তলিয়ে গেলো দোতলা বাড়ি, আতঙ্কে সামসেরগঞ্জ

অপরদিকে, ডেঙ্গি আক্রান্তের নিরিখে ২০১৯-কেও ছাপিয়ে গেল ২০২২। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ৬ বছরের মধ্যে চলতি বছরে সংক্রমণ সর্বাধিক। উৎসবের মরশুমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গি। রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গা থেকে আসছে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২০১৯-এ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ৭৪৩ জন। এ বছর, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণ হয়েছে গত সপ্তাহে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১০টি জেলার ১২টি ব্লককে স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করা হয়েছে। সংক্রমণ বাড়ায় সতর্ক করা হয়েছে ৯টি জেলার ১২টি পুরসভাকেও। সেই তালিকায় রয়েছে, কলকাতা, ব্যারাকপুর, হাওড়া, শিলিগুড়ি, বালি, দক্ষিণ দমদম, বহরমপুর, কালিম্পং, কামারহাটি, বাঁকুড়া, উত্তরপাড়া-পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বলছে, খোদ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানই।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget