এক্সপ্লোর

Kolkata News: তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্ট 'হ্যাক' ! বদলে গেল লোগো-ও

AITC Twitter Account Hacked : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ, বদলে গিয়েছে তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও।

কলকাতা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট (AITC Official Twitter Account) হ্যাক করার অভিযোগ উঠল। ট্যুইটারে নামের জায়গায় লেখা রয়েছে, ‘যুগ ল্যাবস্’। বদলে গিয়েছে তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও। লোগোর জায়গায় লেখা রয়েছে 'Y' । গতকাল রাতে সাইবার হানার পরে তৃণমূলের তরফে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন (Derek O'Brien)। 

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাকের অভিযোগ আসে। হ্যাকাররা একের পর এক ট্যুইট করতে থাকায় বিষয়টি নজরে আসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের প্রোফাইলের ছবি পাল্টে কার্টুন ব্যবহার করা হয়। ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে যোগী আদিত্যনাথের ট্যুইটার হ্যান্ডলের। এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য ওই ট্যুইটার হ্যান্ডল স্বাভাবিক হয়ে যায়।   কারা হ্যাকিংয়ের (Hack) পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়েছিল, সেই সব নিয়ে প্রথমে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে। যদিও  এর আগে প্রধানমন্ত্রী এবং  বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। দেশের প্রশাসনের শীর্ষস্তরের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটার হ্যান্ডেলে হ্যাকারের কোপ নিয়ে বেড়েছে আশঙ্কা। কারা এর পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়? উঠছে এই প্রশ্নগুলি। টুইটার হ্যান্ডেলগুলির নিরাপত্তা ঠিক রাখতে দ্রুত পদক্ষেপ করার আর্জি নেটিজেনদের।

আরও পড়ুন, বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা

জানুয়ারির শুরুতেই একটি তথ্য প্রকাশ্যে আসে। জানা গিয়েছ, ২০০ মিলিয়নের বেশি ট্যুইটার ইউজারের ইমেল অ্যাড্রেস (Email Address) হ্যাক করা হয়েছে এবং তা পোস্ট হয়েছে কোনও অনলাইন ফোরামে। একটি সিকিউরিটি রিসার্চ কোম্পানি সম্প্রতি এমনই দাবি করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এভাবে ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে তা পাবলিক ফোরামে ফাঁস হওয়ার দরুণ ইউজারদের রিয়েল-লাইফ আইডেন্টিটিটি অর্থাৎ বাস্তব জীবনের অনেক তথ্য প্রকাশ্যে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সবকিছুই ব্যক্তিগত তথ্য হবে বলে মনে করা হচ্ছে। আর তার ফলে হ্যাকারদের পক্ষে ট্যুইটার অ্যাকাউন্ট হাইজ্যাক করার বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এভাবে ২০০ মিলিয়নের বেশি ইউজারের ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ট্যুইটার ইউজারদের অ্যাকাউন্ট এবার অন্যান্য ওয়েবসাইটেও ফাঁস হয়ে যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget