এক্সপ্লোর

Kolkata News: নিমতলা ঘাটের কাছে ভয়াবহ দুর্ঘটনা ! গাড়ি গড়িয়ে পড়ল জলে, আহত ৩

Kolkata Nimtala Ghat: আহত ৩ জনকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : উত্তর কলকাতার নিমতলা ঘাটে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৩জন। আজ সকালে সতীশ আগরওয়াল নামে এক ব্যক্তি গাড়ি নিয়ে ভূতনাথ মন্দিরে যান। ঘাটের কাছেই গাড়ি রাখা ছিল, আচমকা সেই গাড়ি গড়িয়ে জলে পড়ে যায়। ঘাটের কাছে শুয়ে ছিলেন তিন জন। তাঁদের উপর দিয়ে গাড়ি চলে যায়। আহত ৩ জনকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। 

সাতসকালে গঙ্গার ঘাটে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। বৃহস্পতিবার সকাল ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সতীশ আগরওয়াল। গাড়ি রেখেছিলেন গঙ্গার ঘাটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, যেখানে গাড়ি পার্কিং করা হয়েছিল, সেই ঢাল বরাবর গাড়ি আচমকা গড়াতে শুরু করে এবং সোজা গিয়ে পড়ে জলে। এই ঘটনায় মোট চার জন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজন ভর্তি রয়েছেন হাসপাতালে। জানা গিয়েছে, গঙ্গার ঘাটে শুয়েছিলেন এই চারজন। তাঁদের উপর দিয়েই চলে যায় গাড়িটি। ঢাল বেয়ে গাড়ি গড়িয়ে শুয়ে থাকা লোকদের উপর দিয়ে চলে যাওয়ার ফলে গুরুতর চোট পেয়েছেন তিন জন। 

নিমতলা ঘাটে ঢাল বেয়ে গাড়ি গড়িয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আজ চারজন আহত হয়েছেন। এর আগেও অনেকে আহত হয়েছেন। কেন প্রশাসন নিমতলা ঘাটের পাশে ওই ঢাল বরাবর এলাকায় গাড়ি পার্কিংয়ের অনুমতি দেয়, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিপজ্জনক ভাবে গাড়ি পার্কিং করা হয় ওই এলাকায়। আজ ঘটনার সময় গাড়িটি জলের তোড়ে ভেসে নিমতলা ঘাটের পাশের ঘাটে চলে যায়। স্থানীয়রা দড়ি দিয়ে বেঁধে রাখেন গাড়িটিকে। ভাটা শুরু হলে গাড়িটি উদ্ধারের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 

বুধবার খিদিরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু 

খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে মাল বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত ডেলিভারি বয় বলে খবর স্থানীয় সূত্রে। আজ সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খালি অটোতে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় মালবোঝাই গাড়ি। সেই সময়ে একটি বাইকেও ধাক্কা মারে গাড়িটি। গুরুতর আহত বাইক চালককে SSKM হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় এলাকায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget