এক্সপ্লোর

Bidhannagar News : দুর্নীতি ইস্যুতে সরব তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, পাল্টা খোঁচা বিজেপির

TMC-BJP Tussle : এককালের সতীর্থ, এখন রাজনীতির দুই মেরুতে। দুর্নীতি ইস্যুতে এবার যুযুধান রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপির আহ্বায়ক দেবাশিস জানা

জয়ন্ত পাল, বিধাননগর : এবার দুর্নীতি ইস্যুতে সরব রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের নিশানায় প্রাক্তন মেয়র পারিষদ। দুজনের মধ্যে তুঙ্গে উঠেছে কথার লড়াই।

এককালের সতীর্থ, এখন রাজনীতির দুই মেরুতে। দুর্নীতি ইস্যুতে এবার যুযুধান রাজারহাট-নিউটাউনের (Rajarhat Newtown) তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপির আহ্বায়ক দেবাশিস জানা। সম্প্রতি বিধায়ক তহবিলের টাকা তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভা (Bidhannagar Municipality) ঠিকঠাকভাবে খরচ করছে না বলে অভিযোগ করেছিলেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। যা নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করেন তাপস চট্টোপাধ্যায়ের একদা সতীর্থ ও বর্তমানে বিজেপি নেতা দেবাশিস জানা। তিনি বলেন, এসব নিজেদের মধ্যে খেয়োখেয়ি। তাপস হয়তো নিজের মেয়ের ওয়ার্ডে বা রহিমা বিবির ওয়ার্ডে দিয়েছে। তাতে এরা ক্ষুণ্ণ। সবার ওয়ার্ডে দেয়নি। তৃণমূলের অভ্যন্তরীণ লড়াই।

আরও পড়ুন ; 'পার্থ তথ্য গোপন করছেন, দুর্নীতির দায় এড়ালেন কল্যাণময়', বয়ান না মিললে কী পদক্ষেপ সিবিআই-র ?

এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, কে দেবাশিস জানা ? সে আমাদের সব নষ্ট করেছে। আমাদের কর্পোরেশনকে নষ্ট করেছে। ওর বিরুদ্ধে যদি সাহস থাকে, একটা কমিশন করলে কোটি কোটি টাকা ঘুষের অভিযোগ থাকবে। সে কী করে রহিমা বিবির নাম, আরাত্রিকা, সবে নতুন এসেছে, তাদের নাম নিচ্ছে। উনি জানেন কাজ কাকে বলে ? কোনও অন্তর্কলহ নেই। আমি আমার সিস্টেমের কথা বলেছি।

তৃণমূল বিধায়ককে পাল্টা জবাব-

২০১৫ থেকে ২০২০ পর্যন্ত তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র ছিলেন তিনি। সেই সময় ওই পুরসভার মেয়র পারিষদ নিকাশি পদে ছিলেন দেবাশিস জানা। ২০২১-এর মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাপস চট্টোপাধ্যায়ের আক্রমণের জবাব দিতে দেরি করেননি বিজেপি নেতাও। দেবাশিস জানা বলেন, কাচের ঘরে থেকে ইট ছোড়া উচিত নয়। জালি সার্টিফিকেটওয়ালা ইঞ্জিনিয়ারকে নিয়ে ২০১৪ পর্যন্ত রাজারহাট-গোপালপুর কী করেছেন তার কমিশন বসলে হয়তো তাঁর সর্বোচ্চ নেত্রী খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে নেবেন। আমার কাছে সার্চ করুক, ভিজিল্যান্স করুক, কমিশন বসাক। প্রমাণ করতে হবে, আর তাপস চ্যাটার্জিকে ওর ঘষা ফাইলের হিসেবে দিতে হবে।

সব মিলিয়ে তুঙ্গে উঠেছে দু’পক্ষের চাপানউতোর। 

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
TMC News: মমতার হাত ছেড়ে NCPI-তে সুদীপ, কুণালের সঙ্গে সাংবাদিক বৈঠক স্ত্রী নয়নার, বললেন…
মমতার হাত ছেড়ে NCPI-তে সুদীপ, কুণালের সঙ্গে সাংবাদিক বৈঠক স্ত্রী নয়নার, বললেন…
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
West Bengal News Live : অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget