এক্সপ্লোর

Debangshu attacks Suvendu: 'শুভেন্দুকে স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই', তোপ দেবাংশুর

Debangshu Bhattacharya Tweet On Suvendu Adhikari:'শুভেন্দুকে স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই ', টুইটে তোপ দেবাংশুর।

কলকাতাঃ 'শুভেন্দুকে (Suvendu Adhikari) স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই (CBI)', টুইটে তোপ দেবাংশুর। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবি তুলে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে তৃণমূল (TMC)। সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। একই দাবিতে, কাঁথি ও হলদিয়াতেও মিছিল করে তৃণমূল। যা নিয়ে পাল্টা, জবাবও দিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও গত মাস থেকে এসএসসি দুর্নীতি মামলায় যেভাবে পার্থ, পরেশদের গ্রেফতারির দাবি উঠেছিল,এবার বুম্যেরাং হয়ে ফিরল তা অধিকারী তালুকে। শুভেন্দুর গ্রেফতারির ইস্যুতে টুইটে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

আরও পড়ুন,

নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে, নাম না করেই শুভেন্দুকে মমতার জবাব

দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) টুইট (Tweet) করে বলেছেন, সারদা কর্তা নিজে মুখে বলার পরেও, এফআইআর-এ (FIR) নাম থাকার পরেও, শুভেন্দুকে (Suvendu Adhikari) স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই (CBI)। মানুষ ভাবছেন, সিবিআই বার্তাল দিতে চাইছে, দুনিয়ার সকল চোর, ছ্যাচোর ডাকাত, বাটপার নিজেদের বাঁচাতে বিজেপিতে যোগ দিন। কিন্তু এভাবে, আর কতদিন ? ' প্রশ্ন তুলেছেন দেবাংশু। সম্প্রতি, সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) বলেছেন, 'টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। চিঠি দিয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছি। শুভেন্দু অধিকারীর ডাকেই কাঁথিতে গিয়েছিলাম। জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম', বলে বিস্ফোরক দাবি করেন তিনি। আর এরপরেই তৃণমূলের (TMC) তরফ থেকে আক্রমণশুরু হয়। সাংবাদিক বৈঠক করে এই দাবির ভিত্তিতে তদন্ত দাবি করে তৃণমূল নেতা কুণাল ঘোষ ও তাপস রায়। এবং নয়, শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তোলেন কুণাল-তাপসরা।

এদিকে বিজেপির 'পলিটিক্যাল ট্যুরিস্ট' খ্যাত তথা বর্তমানে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় বলেছেন, 'অমিত শাহকে প্রমাণ করেছে, ও কিছু নয়, আমি বলব শুভেন্দুর বাড়িতে আয়না পাঠাতে, ওকে কেন ধরা হবে না? ' পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি জানিয়েছেন, 'সুদীপ্ত সেনের সঙ্গে শুভেন্দুকে একসঙ্গে জেরা করতে হবে।' পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দেগে বলেছেন,' পায়ে কাঁটা ফুটেছে, বিজেপি সেটিং অপজিশন নয়। এখানে মুখ্যমন্ত্রীর ছবি সরাতে হচ্ছে, প্রধানমন্ত্রীর নাম লিখতে হচ্ছে, যন্ত্রণা তো হবেই। এরপরে ৭০ লক্ষ শৌচাগার থেকে নাম তুলতে হবে। বিরোধী দলনেতার জন্য সব হচ্ছে, তাই এসব।' প্রসঙ্গত, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ওপর চাপ বাড়াতে পথে নেমেছে তৃণমূল। সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে জেলায় জেলায়, এমনকি শুভেন্দুর খাস তালুক বলে পরিচিত কাঁথিতেও বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে দাবিতে অবস্থান-বিক্ষোভ করছে তারা। কোচবিহার স্টেশন মোড়ে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget