এক্সপ্লোর

Mamata Vs Suvendu : নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে, নাম না করেই শুভেন্দুকে মমতার জবাব

BJP র অভিযোগ,  কেন্দ্রীয় প্রকল্পের নামবদল নিয়মবিরুদ্ধ।  কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালানোর যে নিয়মাবলী রয়েছে সেই অনুসারে তা করা যায় না।

কলকাতা :  কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে রাজ্যের সরকার ভুল বুঝিয়ে আসছে বলে বরাবরই দাবি করে আসছে বিজেপি (BJP) ।  তাদের অভিযোগ,  কেন্দ্রীয় প্রকল্পের নামবদল নিয়মবিরুদ্ধ।  কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালানোর যে নিয়মাবলী রয়েছে সেই অনুসারে তা করা যায় না।

এই আবহেই শনিবার একের পর এক ট্যুইটে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ) বলেন, 
' আমি সেন্ট্রাল টিমকে অনুরোধ করব উপভোক্তাদের (প্রধানমন্ত্রী আবাস যোজনা) বাড়িগুলি নিজেদের মতো করে নির্বাচন করতে। কারণ, BDOরা আপনাদের বিভ্রান্ত করতে পারে। পাশাপাশি উপভোক্তাদের কাছে প্রশাসনকে তাঁদের দেওয়ালে লাগানো প্রকল্পের নাম পরিবর্তন করতে এখনই না দিয়ে, বরং সেটি পরিদর্শনকারী দলের সদস্যদের দেখানোর জন্য অনুরোধ করেছেন।  ' 

পরের আরেকটি ট্যুইটে একটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, 


কেন্দ্রীয় পরিদর্শন দল আসার আগেই PMAY (Pradhan Mantri Awas Yojana - প্রধানমন্ত্রী আবাস যোজনা) বাড়িতে ‘সঠিক’ নাম এবং লোগো লাগানোর জন্য জেলাশাসকদের তরফে এই জরুরি নির্দেশ BDO-দের পাঠানো হয়েছে।
এমনকি এই লোগো পাঠানো হয়েছে। 

 বাংলা আবাস যোজনা প্রকল্প ২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয়। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পাওয়া যায় । শুভেন্দুর পরপর তোপের জবার সোমবার কড়া ভাষায় দেন মুখ্যমন্ত্রী। নাম না করে  বর্ধমানে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, প্রকল্পের নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে। তিনি বলেন, ‘যে কোনও রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। গুজরাত, উত্তরপ্রদেশে নিজেদের নামে বাড়ি থাকলে, বাংলার ক্ষেত্রে কেন আপত্তি তোলা হচ্ছে?

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' যে কোনও রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। গুজরাতে গুজরাতের নামে থাকবে। উত্তরপ্রদেশে যদি উত্তরপ্রদেশের নামে থাকতে পারে, রাজস্থানে যদি রাজস্থানের নামে থাকতে পারে, তাহলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি? '

১৯৮৫ সালে ‘ইন্দিরা আবাস যোজনা’ চালু করেন রাজীব গাঁধী । ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, প্রকল্পের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ করা হয়। তৃণমূল সরকার আবার রাজ্যে সেই প্রকল্পের নাম ‘বাংলা আবাস যোজনা’ করেছে বলে অভিযোগ।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget