এক্সপ্লোর

Anandapur News: 'তোমরা কাউকে বিশ্বাস কোরো না', এবার আনন্দপুরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সহপাঠী !

Durgapur-Anandapur Incident: দুর্গাপুর থেকে আনন্দপুর, দুই প্রান্তে ধর্ষণের অভিযোগ উঠল নির্যাতিতাদের সহপাঠী অর্থাৎ বন্ধুদের বিরুদ্ধেই।

আবির দত্ত ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা: দুর্গাপুরের ছায়া এবার আনন্দপুরে। আনন্দপুরে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তাঁর ফ্ল্যাটে গিয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর সহপাঠীর বিরুদ্ধেই। গতকাল সরশুনা থেকে অভিযুক্ত রাজদীপ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ২৬ সেপ্টেম্বর। এরপর ৮ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। তদন্তে নামে পুলিশ। সরশুনায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল অভিযুক্ত। মঙ্গলবার সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, এদিন দুর্গাপুরকাণ্ডে নির্যাতিতার বাবা এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, সবাইকে আমি একটাই বার্তা দিচ্ছি, 'আমার মেয়ের যেমন লাইফটা-কেরিয়ারটা নষ্ট করে দিল, তোমরা কাউকে বিশ্বাস কোরো না।' তাহলে একের পর এক এই ধরনের ঘটনায় সহপাঠীদের ওপরে বিশ্বাসের জায়গাটা কোথাও কি ভেঙে যাচ্ছে ?

অ্যারিস্টটল বলেছিলেন, বন্ধুত্ব হল দুটি দেহে বসবাসকারী একক আত্মা। কিন্তু দুর্গাপুর থেকে আনন্দপুর, দুই প্রান্তে ধর্ষণের অভিযোগ উঠল নির্যাতিতাদের সহপাঠী অর্থাৎ বন্ধুদের বিরুদ্ধেই। যে সহপাঠীর সঙ্গে ওঠাবসা, ক্লাস করা, খেতে-ঘুরতে যাওয়া, সেই তাদের বিরুদ্ধেই কিনা উঠছে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে তাঁর সহপাঠীকে। আর আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে ধৃত তাঁরই সহপাঠী।

গত ২৬ সেপ্টেম্বর, কলকাতার বুকে আনন্দপুরের একটি ফ্ল্যাটে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি-র ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁরই এক সহপাঠীর বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, ফ্ল্যাটে এসে তাঁকে অচৈতন্য করে ধর্ষণ করে সহপাঠী রাজদীপ রায়।  সূত্রের খবর, ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনার ১২ দিনের মাথায় আনন্দপুর থানায় দায়ের হয় অভিযোগ। তারপর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত। অবশেষে মঙ্গলবার নির্যাতিতার সহপাঠী, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাজদীপ রায়কে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, সরশুনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল অভিযুক্ত। মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

এ প্রসঙ্গে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, "অভিযোগের ভিত্তিতে কেস শুরু করা হয়। কিছুদিন পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কাল আদালতে তোলা হয়। আদালত ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।"

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ধৃতের পরনে থাকা পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। করা হবে মেডিকো লিগাল টেস্ট।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget