এক্সপ্লোর

Kolkata News: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে 'অপহরণ করে খুন', নাম জড়াল BDO-র, কী প্রতিক্রিয়া প্রশান্ত বর্মনের ?

BDO Prasanta Barman On Dattabad Murder Case: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে 'অপহরণ করে খুন', নাম জড়াল BDO-র। মুখ খুললেন এবার সেই অভিযুক্ত প্রশান্ত বর্মন

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে 'অপহরণ করে খুন', নাম জড়াল BDO-র। এবিপি আনন্দে বিস্ফোরক দাবি নিউটাউনের ফ্ল্যাটের কর্মচারী অশোক করের। এবার এবিপি আনন্দ-কে টেলিফোনে এই প্রসঙ্গ প্রতিক্রিয়া দিলেন রাজগঞ্জের প্রশান্ত বর্মন। 

আরও পড়ুন, বালি পাচার মামলায় প্রথম গ্রেফতার ED-র, কার হাতে হাতকড়া পরাল কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা ?

প্রশ্ন: বিধান নগর দক্ষিণ থানায় আপনার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে। খুন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং চুরি, এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া ? প্রথম হচ্ছে গত মঙ্গলবার দিন, আপনি দত্তাবাদ থেকে নীল বাতি একটা গাড়ি, এবং আরেকটা গাড়িতে করে, দুই জনকে গাড়ির মালিক, এবং যিনি স্বর্ণ ব্যবসায়ী, তাঁদেরতে তুলে নিয়ে এসেছেন, এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী ? 

প্রশান্ত বর্মন : আমি এরকম কোনও অন্যায় কাজ করিনি। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এটা শুধু এবার প্রথম নয়, প্রায় এই চক্রান্ত কিছু অসাধু লোক করছে। আইন-আদালত আছে। আর আমার নামটাকে ব্যবহার করা হচ্ছে কালিমালিপ্ত করবার জন্য। 

প্রশ্ন:  কিন্তু আপনার ছবিতো, যারা যারা অভিযোগকারী থেকে শুরু করে যারা ভিকটিম, তারা আইডেন্টিফাই করছে, যে আপনি এসেছিলেন, এবং সেটা আজকেও অশোক কর বলে একজন এবিপি আনন্দ-এর মুখোমুখি হয়েছিলেন,তিনি পরিষ্কারভাবে বললেন যে.. ..নিউটাউনে আপনার কি কোনও ফ্ল্যাট আছে ?

প্রশান্ত বর্মন : আপনারা যদি এরকম কোনও দলি বা কাগজ দিতে পারেন, যে আমার নামে ফ্ল্যাট আছে, ..স্বর্ণ ব্যবসায়ীর কথা স্বর্ণ ব্যবসায়ী জানবে। পুলিশ তদন্ত করছে, আমাকে যদি ডাকে, আমি সহযোগিতা করব।

দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে নতুন তথ্য। এই ঘটনায় এবার মুখ খুললেন অশোক কর নামে এক ব্য়ক্তি। তাঁর দাবি, BDO-র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন তিনি। সেজন্য় তাঁকে এবং স্বর্ণ ব্য়বসায়ীকে BDO-র উপস্থিতিতে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন অশোক কর। যদিও, BDO সব অভিযোগই অস্বীকার করেছেন।স্বর্ণ ব্য়বসায়ীকে অপহরণ এবং খুনের মতো মারাত্মক অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণের।

সাড়া ফেলে দেওয়া এই ঘটনা নিয়ে, এবার চাঞ্চল্য়কর দাবি করলেন অশোক কর নামে এই ব্য়ক্তি! স্বপন কামিল্য়া নামে নিহত স্বর্ণ ব্য়বসায়ীর ভগ্নীপতির দায়ের করা অভিযোগে উল্লেখ ছিল, আমার বোনের বরের দোকানের মালিক গোবিন্দ বাগ, আমার বোনকে ফোন করে বলে যে, প্রশান্ত বর্মন নামে একজন BDO আমার বোনের বরের খোঁজে, নাকি তাঁর দোকানে এসেছে, কারণ হিসাবে বলে যে, ওই BDO-র বাড়ি থেকে চুরি যাওয়া সোনার জিনিস নাকি আমার বোনের বরের দোকানে বিক্রি করা হয়েছে। 

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় যে, দুটি গাড়ি করে, যার মধ্যে একটি সাদা ও একটি কালো, নীল বাতি লাগানো, পাঁচ-ছয় জন লোক দোকানের সামনে আসে, যার মধ্যে একজন নিজের পরিচয় দেন যে, তিনি BDO এবং তার নাম প্রশান্ত বর্মন। ফোনে কিছু কথা বলার আগেই, ওরা আমার বোনের বরকে ও দোকানের মালিককে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।BDO শুরুতে দাবি করেছিলেন, তাঁর বাড়িতে এরকম কোনও চুরির ঘটনা ঘটেনি। কিন্তু এবার অশোক কর নামে এই ব্য়ক্তি দাবি করলেন, BDO-র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন তিনি। 

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget