এক্সপ্লোর

Kolkata Fire News: ভোররাতে ভয়াবহ আগুন আনন্দপুরে, ঘটনাস্থলে কাজ করছে দমকলের একাধিক ইঞ্জিন

Kolkata News: জানা যাচ্ছে, একটি অনলাইন ফুড ডেলিভারির গোডাউনে আগুন লেগেছে। এখনও দাউদাউ করে জ্বলছে আগুন।

হিন্দোল দে, কলকাতা : প্রজাতন্ত্র দিবসের দিনে কলকাতায় ভয়াবহ আগুন। সোমবার ভোররাতে ৩টে নাগাদ আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন দেখে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। গোডাউনে নরম পানীয় ও খাদ্য সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আগুন নেভানোর কাজ চলছে। আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। প্রায় ৫ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। যে গোডাউনে আগুন লেগেছে তার একটা বড় অংশ ইতিমধ্যেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টিনের শেড দেওয়া বেশ বড় অংশ জুড়ে রয়েছে এই গোডাউন। এখনও বেশ কিছু জায়গায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। কালো ধোঁয়া বেরোচ্ছে টিনের শেডের নীচ থেকে। 

জোরকদমে আগুন নেভানোর কাজ করছে দমকল। এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি আগুন। জানা যাচ্ছে, একটি অনলাইন ফুড ডেলিভারির গোডাউনে আগুন লেগেছে। এখনও দাউদাউ করে জ্বলছে আগুন। টিনের শেড দেওয়া বিশাল অংশে রয়েছে এই গোডাউন। রাতের তুলনায় পরিস্থিতি কিছুটা ভাল হলেও, এখনও আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনে এক কর্মী আটকে পড়েছেন বলে দাবি করেছেন তাঁর পরিবারের এক সদস্য। ৩-৪ জন আটকে থাকার কথা শোনা যাচ্ছে। পঙ্কজ হালদার নামের এক ব্যক্তির আটকে থাকার কথা শোনা গিয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন রয়েছে। প্রায় ৬ ঘণ্টা হতে চলেছে, অথচ এখনও জ্বলছে ওই গোডাউন। নিয়ন্ত্রণে আসেনি আগুন। ভোররাতে স্থানীয়রাই প্রথম দেখতে পান আগুন। তাঁরা বেরিয়ে আসেন রাস্তায়। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। 

পঙ্কজের পরিবারের সদস্যদের দাবি, রাতে শেষবার ফোন করেছিলেন তিনি। তাদের আরও দাবি, পঙ্কজ তাদের বাঁচানোর কথা বলেছিলেন। ৫ মিনিটের মধ্যে বাঁচানো না হলে মারা যেতে পারেন বলেও জানিয়েছিলেন পঙ্কজ, দাবি পরিবারের। তারপর থেকে ওই ব্যক্তির ফোন বন্ধ। যে ৩-৪ জন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে, তাঁদের খোঁজ নেই। এমনকি পঙ্কজ হালদারেরও কোনও খোঁজ পাওয়া যায়নি। পঙ্কজের শ্বশুর এবং এক বন্ধু জানিয়েছেন, রাতে আগুন লাগার পরেই ফোন করেছিলেন তিনি। বলেছিলেন, মিনিট ৫-এর মধ্যে বাঁচানো না হলে মারা যেতে পারেন। পঙ্কজ এও জানিয়েছিলেন তার সঙ্গে ৩-৪ জন রয়েছেন, দাবি পরিবারের। এখনও পর্যন্ত কারও খোঁজ পাওয়া যায়নি। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget